Logo
Logo
×
   

২ যুগে যুগান্তর

যুগান্তর সবসময়ই কালোকে কালো এবং সাদাকে সাদা বলে থাকে

Icon

টঙ্গী পশ্চিম ও পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৬ পিএম

যুগান্তর সবসময়ই কালোকে কালো এবং সাদাকে সাদা বলে থাকে

দৈনিক যুগান্তর ২৫ বছরে পদার্পণ উপলক্ষে টঙ্গীতে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে স্টেশনরোডের টঙ্গী থানা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান। দৈনিক যুগান্তরের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা প্রতিনিধি এ অনুষ্ঠানের আয়োজন করেন। 

দৈনিক যুগান্তরের টঙ্গী থানা স্বজন সমাবেশের সভাপতি অলিদুর রহমান অলির সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিনের টঙ্গী প্রতিনিধি মোহাম্মদ আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টঙ্গী থানা প্রেস ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন, অবিভক্ত টঙ্গী থানা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, দৈনিক যুগান্তরের টঙ্গী পশ্চিম থানা প্রতিনিধি মো. জাকির হোসেন, পূর্ব থানা প্রতিনিধি লুৎফুজ্জামান লিটন, প্রথম আলোর গাজীপুর সংবাদদাতা মাহমুদ আল-আমিন।

এতে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নাইমুল হাসান, মোহাম্মদ রোমান শেখ, এএসএম মুনসুর মাসুদ, অমল চন্দ্র ঘোষ, সুজন সারোয়ার, বদরুল আলম রায়হান, গাজীপুর মহানগর স্বজনের সভাপতি আমান উল্লাহ, অর্থ-সম্পাদক জাহিদ হাসান জনি, সাংবাদিক তাওহিদুল ইসলাম, আব্দুল আলীম, জহিরুল ইসলাম লিটন, রাজিব হোসেন, তাওহীদ কবির, জাহাঙ্গীর আকন্দ, পলাশ মিয়া, মোস্তফা মিয়া, যুবলীগ নেতা সোলায়মান মিয়া, মোহাম্মদ সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। 

বক্তারা বলেন, দৈনিক যুগান্তর সত্য প্রকাশে নির্ভীক। অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর দৈনিক যুগান্তর। যুগান্তর সবসময়ই কালোকে কালো এবং সাদাকে সাদা বলে থাকে। পত্রিকাটি জন্মলগ্ন থেকেই দেশের আপামর জনসাধারণের কথা গুরুত্বসহকারে প্রকাশ করে আসছে। সেজন্যই দেশের পত্রিকা জগতে শীর্ষ স্থানে রয়েছে যুগান্তর। পাঠকের চাহিদা ও রুচিবোধ বুঝে বলেই দৈনিক যুগান্তর পাঠকের অন্তরজুড়ে রয়েছে।

পঁচিশে যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .