Logo
Logo
×
   

সোশ্যাল মিডিয়া

আজহারীর আবেগঘন পোস্ট, ‘কী করে আপনাকে ভালো না বেসে থাকতে পারি’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৯:১৫ পিএম

আজহারীর আবেগঘন পোস্ট, ‘কী করে আপনাকে ভালো না বেসে থাকতে পারি’

মিজানুর রহমান আজহারী। ছবি: তার ফেসবুক থেকে নেওয়া

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। মহানবী (সা.)-এর উম্মতের প্রতি ভালোবাসা ও কিয়ামতের দিন তার সুপারিশের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে এ পোস্ট করেন মিজানুর রহমান আজহারী।  

জনপ্রিয় এ ইসলামি বক্তা লেখেন, আপনাকে কী করে ভালো না বেসে থাকতে পারি, ইয়া রাসূলাল্লাহ? আপনি তো আমাকে না দেখেও ভালোবেসেছিলেন সেই ১৪০০ বছর আগে। অশ্রুসিক্ত নয়নে ভাই বলে সম্বোধন করেছিলেন।

তিনি আরও লেখেন, আসন্ন সে বিভীষিকাময় দিনে আমার জন্য পেরেশান হয়ে উম্মাতি উম্মাতি বলে কাঁদবেন। মাকামে মাহমুদে সিজদায় লুটিয়ে পড়ে আমার মুক্তির জন্য আকুতি জানাবেন। কী করে আপনাকে ভালো না বাসি, ইয়া রাসূলাল্লাহ?

পোস্টের শেষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ পাঠ করে আজহারী লিখেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা, তার প্রতি উম্মতের সম্পর্ক এবং কিয়ামতের দিনের সুপারিশের বিষয়টি তুলে ধরা আজহারীর এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। পোস্টটি ঘিরে অনেকে মহানবী (সা.)-এর প্রতি নিজেদের ভালোবাসা ও শ্রদ্ধার কথাও মন্তব্যে জানিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম