Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

হাসনাত আব্দুল্লাহকে কড়া হুঁশিয়ারি রফিকুল মাদানীর

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম

হাসনাত আব্দুল্লাহকে কড়া হুঁশিয়ারি রফিকুল মাদানীর

Advertisement

‘বিতর্কিত বক্তব্য’ প্রত্যাহার করে দ্রুত দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা ও এমপি হাসনাত আবদুল্লাহ কোনো ধরনের প্রোগ্রাম বা অনুষ্ঠান করতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন আলোচিত বক্তা রফিকুল ইসলাম মাদানী। 

শনিবার (২৯ আগস্ট) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘বি-বাড়িয়ার মানুষ যেমন জামিয়া ইউনুসিয়ার প্রতি গভীর ভালোবাসা থেকে কঠোর প্রতিবাদ জানাতে জানে, তেমনি ভুল স্বীকার করলে ক্ষমা করে বুকে টেনে নিতেও পিছপা হয় না।’

তিনি লেখেন, ‘বি-বাড়িয়ায় যদি কোনোভাবে খবর প্রচার হয়—জামিয়ায় কোনো ঝামেলা হয়েছে, জামিয়ার বিরুদ্ধে কিছু ঘটছে—সাথে সাথে দোকানদার থেকে নিয়ে কর্মচারী, কৃষক, শ্রমিক, এমনকি মহিলারা পর্যন্ত জামিয়াকে রক্ষায় যার ঘরে যা আছে তা নিয়ে ছুটে আসে হ্যাঁ, এটা তাদের প্রাণের জামিয়া!’

রফিকুল ইসলাম মাদানী লেখেন, ‘জামিয়া নিয়ে তাদের আবেগটা ভিন্ন। এখানে যদি হাত দেওয়া হয়, তারা কোনোভাবেই সহ্য করে না! এবার আসি এনসিপি বা হাসনাত সাহেবের বিষয়ে। হাসনাত ভাই, ঐ বক্তব্য প্রত্যাহার করে দুঃখপ্রকাশ না করলে বি-বাড়িয়ায় কোনো প্রোগ্রাম করতে পারবে না—এটা পারবে না লিখে রাখেন, ফাইনাল!’

‘আর যদি কেউ হাসিনা স্টাইলে বি-বাড়িয়ায় কিছু করতে চায়, উপায় থাকবে না। তখন শুধু বি-বাড়িয়া না, সারাদেশ উত্তাল হবে! কিন্তু উনি যদি কিছুক্ষণের মধ্যেই এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে, বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে। বি-বাড়িয়ার মানুষ আঘাত লাগলে যেমন উত্তপ্ত হয়ে যায়, তারা ক্ষমাও করতে জানে। এবং ক্ষমা করলে বুকে টেনে নিতেও জানে।’

রফিকুল ইসলাম লেখেন, ‘আমি বি-বাড়িয়ার সব জানি, বর্তমানে বি-বাড়িয়ার জামাই তো, সব বুঝে গেছি! তবে যারা হাসানাত ভাইয়ের শরীর নিয়ে, কালার নিয়ে উল্টাপাল্টা লিখলেন, বললেন—যদি উনি ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেন, তখন তারা আল্লাহর কাছে কী জবাব দিবেন?’

‘আমি জানি উনার শরীর নিয়ে উল্টাপাল্টা কথাগুলো কোনো দায়িত্বশীল জায়গা থেকে না! তবে দেখুন, আমরা সুশীল সাজা দলের লোক না। আমরা সবসময় বি-বাড়িয়ার পাশে থাকি ছিলাম আছি। অতএব উনার শরীর নিয়ে লিখালিখি করা লোকদের বলব আপনারা কাজটা ঠিক করেননি,আশাকরি দুঃখ প্রকাশ করবেন আপনাদের স্ব স্ব আইডি থেকে,আমরা নায়েবে নবী আমাদের প্রতিবাদও সুন্দর হওয়া চাই!’

তিনি আরও লেখেন, ‘সর্বশেষ হাসানাত ভাইয়ের প্রতি আহ্বান থাকবে— আপনি দ্রুত সময়ের মধ্যে দুঃখ প্রকাশ করে বিষয়টা শেষ করে দিন। এই মানুষগুলো আপনাকে ছোট করে কিছু পেতে চায় না। এরা আপনাকে মোহাব্বত করত। আপনি ভুল বুঝতে পারলে, শুধরে গেলে, এখনও করবে!’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলেও চলবে, মাদকাসক্ত হওয়া যাবে না: হাসনাত

ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলেও চলবে, মাদকাসক্ত হওয়া যাবে না: হাসনাত

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর পোস্ট

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর পোস্ট

ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

ওমরাতে গিয়ে প্রবাসীদের কষ্ট-দুর্দশার কথা শুনলেন হাসনাত

ওমরাতে গিয়ে প্রবাসীদের কষ্ট-দুর্দশার কথা শুনলেন হাসনাত

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আরও পড়ুন

রাষ্ট্রদূত মুশফিকুল অভিযোগ প্রমাণসহ সামনে আনুন, উদ্দেশ্যপ্রণোদিত দায় চাপানো নয়

অভিযোগ প্রমাণসহ সামনে আনুন, উদ্দেশ্যপ্রণোদিত দায় চাপানো নয়

আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম

আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, যা বললেন ছাত্রদল নেতা আবিদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, যা বললেন ছাত্রদল নেতা আবিদ

‘মাদ্রাসা শিক্ষকের অপরাধে চুপ থাকেন কেন?’ যে জবাব দিলেন আহমাদুল্লাহ

‘মাদ্রাসা শিক্ষকের অপরাধে চুপ থাকেন কেন?’ যে জবাব দিলেন আহমাদুল্লাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম