Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়: আসিফ নজরুল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়: আসিফ নজরুল

অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। ফাইল ছবি

Advertisement

ইতালির ভেনিসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্মীদের হাতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।হামলার এ ঘটনা সহ্য করার মতো নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। 

আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগের কিছু কর্মীর কাণ্ডকীর্তি দেখে বিস্মিত হই। অভিনেত্রী বাঁধনের ওপর আপনারা এভাবে হামলা করতে পারলেন? নিজেরাই তা ফলাও করে প্রচার করলেন, নিজেরাই অকাট্য সাক্ষী রাখলেন! এখন যদি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, শূন্য হাতে দেশে ফিরতে হবে। সেটা আপনাদের জন্য ভালো হবে? আপনাদের পরিবারের জন্য বিষয়টা ভালো হচ্ছে?

তিনি বলেন, ভাই, কার জন্য করেন এসব? নতুন বেশে সজীব ওয়াজেদ জয়কে দেখে? আপনারা সত্যি বিশ্বাস করেন, তার বা তার মায়ের হৃদয় কাঁদে আপনাদের জন্য? সত্যি বিশ্বাস করেন, আপনাদের ভাগ্য বদলে দিতে পারেন তারা? সত্যি বিশ্বাস করেন, আপনাদের করুণ পরিণতি হলে কোনো সাহায্য করবেন তারা?

‘নিজেকে বিপন্ন করার ও দেশের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা বাদ দেন। দলকে ভালোবাসলে আপনারা নিয়মতান্ত্রিকভাবে বিদেশে কাজ করেন। কেন বাংলাদেশের সব স্তরের মানুষ নিজের জীবন বিপন্ন করে শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, গোপনে হলেও তা বোঝার চেষ্টা করুন। দলের স্বার্থপর নেতাদের প্রশ্ন করেন।

সবচেয়ে আগে নিজেকে নিরাপদ রাখেন। ’

আসিফ নজরুল আরও বলেন, ২ বছর আগে জেনেভায় আমার বিরুদ্ধে মব করার পর আমার সুযোগ ছিল ব্যবস্থা নেওয়ার। আমি নিইনি। কিন্তু এরপর আপনাদের কেউ কেউ আরও অনেক বেশি নোংরা ও বেপরোয়া হয়েছেন। এসব সহ্য করার মতো নয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাঁধনের খোঁজ-খবর নিতে তার বাসায় যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঁধনের খোঁজ-খবর নিতে তার বাসায় যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন

বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন

হামলার পর নিজের অভিজ্ঞতা শেয়ার করে আবেগঘন বার্তা দিলেন বাঁধন

হামলার পর নিজের অভিজ্ঞতা শেয়ার করে আবেগঘন বার্তা দিলেন বাঁধন

কারা ‘ফ্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে'

বাঁধন ইস্যুতে ফারুকী কারা ‘ফ্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে'

ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত: বাংলাফ্যাক্ট

ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত: বাংলাফ্যাক্ট

আরও পড়ুন

রাষ্ট্রদূত মুশফিকুল অভিযোগ প্রমাণসহ সামনে আনুন, উদ্দেশ্যপ্রণোদিত দায় চাপানো নয়

অভিযোগ প্রমাণসহ সামনে আনুন, উদ্দেশ্যপ্রণোদিত দায় চাপানো নয়

আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম

আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, যা বললেন ছাত্রদল নেতা আবিদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, যা বললেন ছাত্রদল নেতা আবিদ

‘মাদ্রাসা শিক্ষকের অপরাধে চুপ থাকেন কেন?’ যে জবাব দিলেন আহমাদুল্লাহ

‘মাদ্রাসা শিক্ষকের অপরাধে চুপ থাকেন কেন?’ যে জবাব দিলেন আহমাদুল্লাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম