Logo
Logo
×
   

খেলা

সাকিব দলে ফিরলে ২০২৭ বিশ্বকাপ খেলবে: আশরাফুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম

সাকিব দলে ফিরলে ২০২৭ বিশ্বকাপ খেলবে: আশরাফুল

জাতীয় দলের বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, ওর যে বয়স, ৩৭ বা ৩৮, সহজেই সে এক ফরম্যাট চিন্তা করলে আরামসে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে। এটা আমাদের জন্য লাভ হবে। ওর মতো অভিজ্ঞ খেলোয়াড় যদি থাকে, ব্যাটিং-বোলিং দুইটা কাজই করতে পারে। আমাদের জন্য ভালো হবে, যদি তাকে আমরা পাই।’

এক প্রশ্নের জবাবে আজ জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল বলেন, ‘এই মুহূর্তে যদি টেস্ট দেখেন, খুব চমৎকার সেটআপ। টি-২০ দল দেখেন, সেই দলও ভালো করছে। ওয়ানডে অনেক দিন পরপর খেলছি। সেই জায়গায় গ্যাপ আছে। যারা আছে, তারা বিসিএল সিরিয়াসলি নিলে জায়গাগুলো পূরণ করতে পারবে। তবে ম্যাচ উইনিং পারফরম্যান্স প্রয়োজন। বিসিএলের পর বলতে পারব কোন জায়গায় প্রয়োজন বেশি।’

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে কিছু হিসেব মেলাতে হবে বাংলাদেশকে। আশরাফুল বলেন, ‘আমরা তিন ফরম্যাটের মধ্যে দুটোতেই ভালো খেলছি। ওয়ানডে এক-দেড় বছর ধরে পিছিয়ে আছি। অথচ এটাই আমাদের সেরা ফরম্যাট ছিল। এই ফরম্যাটে আমাদের মুশফিক, রিয়াদ, সাকিব- তিন জন বড় খেলোয়াড় মিডল অর্ডারের চলে যাওয়ার পর… যারাই খেলছে পারফর্ম করছে। তবে ফলাফল আসছে না।’

দেশের এই সাবেক তারকা ক্রিকেটার বলেন, ‘২০২৭ বিশ্বকাপ খেলতে হলে টপ এইটে থাকতে হবে। প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচ ইম্পরট্যান্ট। আমরা এটা নিয়ে চিন্তা করছি। কীভাবে সরাসরি ২০২৭ বিশ্বকাপ খেলতে পারি, সেটা নিয়ে ভাবছি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম