শাহিন আফ্রিদি এখনও ‘খুবই বিপজ্জনক প্রতিপক্ষ’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক ইংল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটার মাইকেল অ্যাথারটন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিকে যে কোনো দলের জন্যই ‘খুবই বিপজ্জনক প্রতিপক্ষ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
যদিও ইংল্যান্ড চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্বে পাকিস্তানকে পরাজিত করেছে। অ্যাথারটন শাহিনের ফর্ম পুনরুদ্ধারের প্রশংসা করেছেন।
শাহিন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘শীর্ষে উইকেট নেয়াই তার বিশেষত্ব। যথেষ্ট গতি এবং বল সুইং করতে পারলে তিনি এখনও খুবই বিপজ্জনক প্রতিপক্ষ।’
ইংল্যান্ড তাদের ১৬৫ রানের লক্ষ্য পাঁচ বল বাকি থাকতেই পূরণ করেছে, যদিও শেষদিকে কিছুটা নড়বড়ে দেখা গিয়েছিল তাদের। অধিনায়ক হ্যারি ব্রুক তার প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক শতক তুলে নিয়ে ইংল্যান্ডকে বিশ্বকাপ সেমিফাইনালের মঞ্চে নিয়ে গেছেন।
অ্যাথারটন স্মরণ করান যে শাহিনের জন্য কিছুটা কঠিন সময়ও ছিল। শাহিনকে পাকিস্তান ক্রিকেটের আইকনিক ফিগারের মধ্যে একজন বলে উল্লেখ করেন অ্যাথারটন।
তিনি আরও যোগ করেন, ‘ভালো দেখায় যে তিনি আবারও ভালো ফর্মে আছেন এবং উইকেট নিচ্ছেন। তিনি পাকিস্তানকে ম্যাচে ফিরিয়ে আনতে সাহায্য করেছেন। শুধু হ্যারি ব্রুককে আউট করলে পাকিস্তান হয়ত ম্যাচ জিততে পারত। কিন্তু ব্রুকও খুব দুর্দান্ত ছিলেন।’
শাহিন ব্রুকের শতককে ‘ওয়ার্ল্ড-ক্লাস ইনিংস’ হিসেবে প্রশংসা করেছেন এবং বলেন, ‘ব্রুক সঠিক ক্রিকেটিং শট খেলেছেন, আমি তার সঙ্গে হাতও মিলিয়েছি।’
সূত্র- জিও নিউজ

