দ্বিতীয় ম্যাচেও বাটলারের চমক, বাংলাদেশ দলে ২ পরিবর্তন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৮ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নারী এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে বড় এক চমক দিয়েছিলেন কোচ পিটার বাটলার। নিয়মিত গোলরক্ষক রুপনা চাকমাকে সরিয়ে তিনি দলে নিয়েছিলেন মিলি আক্তারকে।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অনুষ্ঠেয় দ্বিতীয় ম্যাচেও তিনি চমক দিয়েছেন এবার৷ ৫ ডিফেন্ডারের কৌশল থেকে সরে এসেছে বাংলাদেশ। তাই একাদশে এসেছে ২ পরিবর্তন।
একাদশ থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার শিউলি আজিম ও মিডফিল্ডার উমেহলা মারমা। একাদশে ফিরেছেন মিডফিল্ডার আইরিন খাতুন ও ফরোয়ার্ড তহুরা খাতুন।
বাংলাদেশের একাদশ:
মিলি আক্তার;
শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, নবীরন খাতুন।
মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, আইরিন খাতুন।
শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।
