Logo
Logo
×
   

খেলা

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন মিলার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০২:১২ পিএম

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন মিলার

দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারিয়েছেন তারকা ব্যাটার ডেভিড মিলার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ২০২৬-২৭ মৌসুমের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে, যেখানে মোট ১৮ জন ক্রিকেটারের নাম রয়েছে।

প্রথমবার চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন ওটনিয়েল বার্টম্যান, করবিন বশ, ম্যাথু ব্রিজকে ও ডিওয়াল্ড ব্রেভিস। স্পিনার সাইমন হার্মার এবার হাইব্রিড চুক্তিতে থাকছেন। উল্লেখ্য, গত বছর মিলার ছিলেন হাইব্রিড চুক্তির ক্রিকেটার।

হাইব্রিড চুক্তিতে থাকা ক্রিকেটাররা বোর্ডের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করতে পারেন কোন সিরিজে খেলবেন এবং কখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দেবেন।

গত বছর মিলার দ্য হান্ড্রেড খেলতে অস্ট্রেলিয়া সফর থেকে সরে গিয়েছিলেন। তবে এবার কেন্দ্রীয় চুক্তিতেই তার নাম নেই। ফলে তিনি এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে পুরোপুরি মন দিতে পারবেন, কিন্তু জাতীয় দলে ফেরার পথ কঠিন হয়ে গেছে। মিলারের মতো বাদ পড়েছেন রাসি ভন ডার ডুসেন, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি ও লিজাড উইলিয়ামস।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা হলেন: টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহাম, ওটনিয়েল বার্টম্যান, করবিন বশ, ম্যাথু ব্রিজকে, ডিওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কিউনা মাফাকা, অ্যাইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রিয়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন্নে ও সাইমন হার্মার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম