Logo
Logo
×
   

খেলা

বার্সেলোনা ওপেন থেকে সরে দাঁড়ালেন আলকারাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০২:১০ পিএম

বার্সেলোনা ওপেন থেকে সরে দাঁড়ালেন আলকারাজ

কার্লোস আলকারাজ

ডান হাতের ইনজুরির কারণে বার্সেলোনা ওপেন থেকে নাম প্রত্যাহার করেছেন বর্তমান বিশ্বের দুই নম্বর টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ। আয়োজকরা বুধবার (১৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম রাউন্ডে ওটো ভার্টানেনের বিপক্ষে জয়ের ম্যাচে তিনি এই চোট পান।

দ্বিতীয় রাউন্ডে তার চেক প্রজাতন্ত্রের টমাস মাচাকের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ইনজুরিটি যতটা আশঙ্কা করা হয়েছিল তার চেয়েও বেশি গুরুতর। তাই ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি বিশ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গত সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নেমে যান তিনি। হারের মাত্র দুই দিনের মধ্যেই কোর্টে ফিরেছিলেন এই স্প্যানিশ তারকা। চলতি মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেন ও কাতার ওপেন জয়ের পাশাপাশি তার জয়-পরাজয়ের রেকর্ড ছিল ২২-৩।

বার্সেলোনা ওপেন থেকে সরে দাঁড়ালেও তার লক্ষ্য এখন মাদ্রিদ ও রোম মাস্টার্স, পাশাপাশি আগামী ফ্রেঞ্চ ওপেনে শিরোপা ধরে রাখা। তিনি জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে পরের টুর্নামেন্টগুলোতে ফিট হয়ে ফিরতেই এখন সম্পূর্ণ বিশ্রামে যাচ্ছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .