|
ফলো করুন |
|
|---|---|
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। সবশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয় পেয়েছে তার দল গুজরাট টাইটান্স। এর মধ্যেই তার জীবনে এসেছে আরও একটি সুখবর—বাবা হয়েছেন তিনি।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই আনন্দের খবর জানান রশিদ। গত শুক্রবার তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয়েছে ‘আসলান’, যার অর্থ তুর্কি ভাষায় ‘সিংহ’।
তিনি একটি ছবি শেয়ার করে লেখেন, ‘হ্যালো বিশ্ব, আমার নাম আসলান।’ পাশাপাশি তিনি তার ছেলেকে ‘ছোট রাজপুত্র’ বলে উল্লেখ করেন এবং ভক্তদের কাছে স্ত্রী ও সন্তানের জন্য দোয়া চান।
স্ত্রী সন্তানসম্ভবা থাকা সত্ত্বেও রশিদ পেশাদারিত্ব বজায় রেখে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেননি। তিনি গুজরাট টাইটান্সের হয়ে নিয়মিত মাঠে খেলছেন। সন্তান জন্মের সময়ও তিনি ২২ গজে ব্যস্ত ছিলেন।
চলতি আইপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে তিনি ৬টি উইকেট নিয়েছেন, যেখানে তার ইকোনমি রেট ৭.৭০। ব্যাট হাতে দুই ইনিংসে ২৪ রান করেছেন, যার মধ্যে একটি অপরাজিত ইনিংসও রয়েছে।

