Logo
Logo
×
   

খেলা

সাজঘরে ফিরলেন অধিনায়ক লিটন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পিএম

সাজঘরে ফিরলেন অধিনায়ক লিটন

সাইফ হাসানের পর এবার অপ্রয়োজনীয় এক শট খেলতে যেয়ে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন অধিনায়ক লিটন দাস। ১৫ বলে ২১ রান এসেছে তার ব্যাট থেকে।

১৮৩ রানের লক্ষ্যে ব্যাট হাতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম থেকেই দুই টাইগার ওপেনারের আগ্রাসী ব্যাটিংয়ে দলীয় ৪৪ রান জমা হয়েছে। তবে ন্যাথান স্মিথের শিকার হয়ে প্রথমে সাজঘরে ফিরেছেন সাইফ হাসান।

ষষ্ঠ ওভারের তৃতীয় বলে সাইফকে সাজঘরের পথ দেখান কিউই বোলার স্মিথ। ডিপ মিড উইকেটে বেভন জ্যাকবসের হাতে ক্যাচ তুলে দেন টাইগার ওপেনার। ১৬ বলে ১৭ রানে এসেছে সাইফের ব্যাট থেকে।

আরেক ওপেনার তানজিদ হাসানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টায় ছিলেন অধিনায়ক লিটন দাস। তবে নবম ওভারের পঞ্চম বলটি ইশ সোধি ছোঁড়েন মিডল স্টাম্প বরাবর। বলটি পুল শট করতে চেয়েছিলেন লিটন, কিন্তু বল ব্যাটে না লাগায় সরাসরি মিডল স্টাম্প আঘাত করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম