|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৪ থেকে ১৬ কোটি টাকা লস হয়েছে। এমনটি জানিয়েছেন বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
আজ বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘দুইটা ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুম খেলে ফেলেছে অথচ চুক্তিই হয় নাই। এটাকে কী আপনি শুধু ভুল বলবেন? অবশ্যই, জবাবদিহিতা করতে হবে।’
তামিম আরও বলেন, ‘আমি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। আপনি ফ্যাক্ট নিয়ে আলোচনা করছি। কেউ যদি ভুল করে থাকে তাকে জবাবদিহিতা করতে হবে। সে যেই হোক। আমি যদি এখন কোনো ভুল করে যাই তাহলে আমাকেও জবাবদিহিতা করতে হবে।’

-696890e03c431-6968c7323b693-69fc99babc801.jpg)
-69fc92f0d1b74.jpg)