|
ফলো করুন |
|
|---|---|
সিলেট টেস্টের চতুর্থ দিনে প্রথম সেশন শেষ হয়েছে। এই সেশনে ২ উইকেট নিয়েছে বাংলাদেশ। তবে পাকিস্তান এরই মধ্যে রান তুলে ফেলেছে ১০১।
তার ওপর উইকেটে আছেন শান মাসুদ ও বাবর আজম। দুজনের জুটি জমে গেছে ভালোভাবেই, ৬০ রান তুলে ফেলেছে তৃতীয় উইকেট জুটি। তাতে বাংলাদেশ খানিকটা অস্বস্তিতেই পড়ে গেছে বৈকি।
এই সেশনে ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে পাকিস্তান। মেহেদী হাসান মিরাজ ওপেনার আজান ওয়াইসকে ফেরান। ওয়াইস ২১ রান করেন। রিভিউ নিয়েছিলেন তিনি। কিন্তু তৃতীয় আম্পায়ার মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলাননি।
তার আগে আরেক ওপেনার আব্দুল্লাহ ফজলকে (৬) আউট করেন নাহিদ রানা। সেই ক্যাচটি নিয়েছেন মিরাজ নিজেই।
এরপরই বাবর-মাসুদ প্রতিরোধ গড়েন। তৃতীয় উইকেটে দুজনে এখন পর্যন্ত ৬১ বলে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। বাবর ২৪ ও মাসুদ ৪১ রানে অপরাজিত আছেন।
জিততে হলে পাকিস্তানের প্রয়োজন ৩৩৭ রান। ওদিকে বাংলাদেশের চাই ৮ উইকেট।
