Logo
Logo
×
   

খেলা

কোহলির পরিবর্তে ভারতীয় দলে জয়সোয়াল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:১৫ পিএম

কোহলির পরিবর্তে ভারতীয় দলে জয়সোয়াল

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বিরাট কোহলির পরিবর্তে ভারতীয় দলে সুযোগ পেলেন বাঁহাতি ওপেনার যশস্বী জয়সোয়াল।

চোটের কারণে আফগান সিরিজ থেকে ছিটকে গেছেন বিরাট কোহলি। কিংবদন্তি এই ব্যাটসম্যানকের জায়গায় খেলবেন তরুণ জয়োসওয়াল।

সদ্য শেষ হওয়া আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করেন বিরাট কোহলি। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টানা দ্বিতীয় শিরোপা উপহার দিতে টুর্নাামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

আইপিএল খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান কোহলি। সেই চোটের কারণে আফগান সিরিজ থেকে বাদ পড়েছেন।

আফগান সিরিজে না পাওয়া গেলেও ইংল্যান্ড সিরিজে কোহলিকে পাওয়া যাবে এমন প্রত্যাশা ভারতের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকারের। 

টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি। ভারতের হয়ে এখন শুধু ওয়ানডে খেলেন তিনি।

সর্বশেষ তাকে দেশের জার্সিতে দেখা গেছে গত জানুয়ারিতে; নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া সিরিজে। সেই সিরিজে ৮০ গড় ও ১০৫.২৬ স্ট্রাইক রেটে ২৪০ রান করেন কোহলি। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম