|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বকাপে গ্রুপ জে-এর প্রথম ম্যাচে মাঠে নামল অস্ট্রিয়া ও জর্ডান। আক্রমণাত্মক অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের সর্বোচ্চটা দিয়েই লড়বে নবাগত জর্ডান।
ম্যাচের লাইভ আপডেট পেতে সঙ্গে থাকুন যুগান্তরের।
১৭ জুন ২০২৬, ০৬:০৯ এএম
৩-১ গোলে জিতল অস্ট্রিয়া
আর্জেন্টিনার গ্রুপসঙ্গী অস্ট্রিয়াও জয় পেয়েছে। জর্ডানকে হারাল তারা ৩-১ গোলে।
১৭ জুন ২০২৬, ০৬:০৮ এএম
ভিএআর থেকে পেনাল্টি পেল অস্ট্রিয়া
অস্ট্রিয়ার দ্বিতীয় গোলের পথটা আগলে ধরেছিল ভিএআর। সেই ভিএআর যাচাই থেকেই এবার পেনাল্টি পেয়েছে দলটি। তাদের একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে বল হাতে লাগান জর্ডান ডিফেন্ডার। সেটিই ভিএআর পরখ করে এসে পেনাল্টি দেন রেফারি। সেখান থেকে গোল পেয়ে যায় অস্ট্রিয়া, গোল করেন মার্কো আর্নাতোভিচ।
১৭ জুন ২০২৬, ০৫:৪৭ এএম
আত্মঘাতী গোলে আবারও লিডে অস্ট্রিয়া
ভিএআরে গোল বাতিল হওয়ায় লিডে যাওয়ার সুযোগ একটু আগেই হাতছাড়া হয়েছিল অস্ট্রিয়ার। তবে ভাগ্য যেন সহায় হলো এবার।
জর্ডানের ইয়াজান আল-আরবের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছে তার দল।
অস্ট্রিয়া ২-১ জর্ডান
১৭ জুন ২০২৬, ০৫:৩৭ এএম
ভিএআরে অস্ট্রিয়ার গোল বাতিল
কর্নার থেকে ভেসে আসা বল ক্লিয়ার করতে পারেনি জর্ডান, গোলরক্ষক ঘুষি পাকাতে গিয়ে বলটা বক্সের ভেতর থেকে বের করতে পারেননি। জটলা থেকে মার্কো আর্নাতোভিচ বল জড়িয়ে দেন জালে।
তবে জর্ডানের খেলোয়াড়রা ভিএআর যাচাইয়ের আবেদন জানান। সেখানে দেখা যায় গোলের বিল্ড আপে অস্ট্রিয়ার অ্যাটাকারের হাতে লেগেছিল বল। ফলে গোল বাতিল হয়!
১৭ জুন ২০২৬, ০৫:২০ এএম
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরল জর্ডান
এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে গিয়েছিল বিশ্বকাপের নবাগত জর্ডান। তবে বিরতি থেকে ফিরেই দলকে সমতায় আনলেন আলী ওলওয়ান। ৫০তম মিনিটে লক্ষ্যভেদ করতে সক্ষম হয় জর্ডান।
অস্ট্রিয়া ১-১ জর্ডান
১৭ জুন ২০২৬, ০৫:০০ এএম
এগিয়ে থেকেই বিরতিতে গেল অস্ট্রিয়া
রোমানো স্মিডের গোলে এগিয়ে আছে অস্ট্রিয়া। সংগৃহীত ছবি
প্রথমার্ধ শেষ হওয়া পর্যন্ত কাগজে-কলমে অস্ট্রিয়ার চেয়ে বেশি আক্রমণ করেছে জর্ডান। তবে শট বেশি নিলেও কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায়নি বিশ্বকাপে নবাগত দলটি।
নিয়ন্ত্রিত খেলার মাধ্যমে এক গোলের লিডে থেকে প্রথমার্ধ শেষ করল অস্ট্রিয়া।
১৭ জুন ২০২৬, ০৪:৩০ এএম
লিড পেল অস্ট্রিয়া
দূরপাল্লার দারুণ এক শটে অস্ট্রিয়াকে এগিয়ে নিলেন রোমানো শ্মিড। ২১তম মিনিটে লিড পেয়ে গেল অস্ট্রিয়া।
অস্ট্রিয়া ১-০ জর্ডান
১৭ জুন ২০২৬, ০৪:০৩ এএম
এক নজরে দুই দলের একাদশ
জর্ডান একাদশ
ইয়াযীদ আবুলাইলা (গোলকিপার); ইয়াজান আল-আরব, আবদুল্লাহ নাসিব, মোহাম্মদ আবুলনাদি; এহসান হাদ্দাদ (অধিনায়ক), নিজার আল-রাশদান, নূর আল-রওয়াবদেহ, মোহান্নাদ আবু তাহা; মুসা আল-তামারি, আলী ওলওয়ান, ওদেহ আল-ফাখৌরি
অস্ট্রিয়া একাদশ
আলেকজান্ডার শ্লেগার (গোলকিপার); স্টেফান পোশ, ফিলিপ লিনহার্ট, ডেভিড আলাবা (অধিনায়ক), ফিলিপ মুয়েন; জাভের শ্লাগার, নকোলাস সেইওয়াল্ড, মার্সেল সাবিতজার, কনরাড লায়মার; রোমানো শ্মিড, সাসা কালজদিক
