Logo
Logo
×
   

খেলা

জয় নিয়ে আশা বাঁচিয়ে রাখল আলজেরিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৫১ এএম

জয় নিয়ে আশা বাঁচিয়ে রাখল আলজেরিয়া

নাদিরের গোলে সমতায় আলজেরিয়া। সংগৃহীত ছবি

বিশ্বকাপে নিজেদের টিকে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি আলজেরিয়া ও জর্ডান। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। যার ফলে বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচে জিততেই হবে, এমন সমীকরণ দুই দলের সামনেই।

এই ম্যাচের লাইভ আপডেটের জন্য চোখ রাখুন যুগান্তর অনলাইনের এই থ্রেডে।

২৩ জুন ২০২৬, ০৫:০৫ এএম

জয় নিয়ে আশা বাঁচিয়ে রাখল আলজেরিয়া

শেষমেশ পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতল আলজেরিয়া। আর তাতে বিশ্বকাপে নিজেদের আশাও বাঁচিয়ে রাখল দলটি।

২৩ জুন ২০২৬, ০৪:৫৮ এএম

আমিনের গোলে জয়ের পথে আলজেরিয়া

এবারের বিশ্বকাপে প্রথম জয়ের খুব কাছে আলজেরিয়া। ৮২ মিনিটে গোল করে দলটিকে এগিয়ে দিয়েছেন আমিন গোরি।

২৩ জুন ২০২৬, ০৪:৪৪ এএম

বিরতির পর সমতায় আলজেরিয়া

বিরতির পর সমতায় আলজেরিয়া

নাদিরের গোলে সমতায় আলজেরিয়া। সংগৃহীত ছবি

অবশেষে ভাঙল ডেডলক। প্রথমার্ধেই জর্ডান এগিয়ে গিয়েছিল, সেই গোলের শোধ আসল ম্যাচের ৬৯ মিনিটে। দুর্দান্ত এক হেড গোলে আলজেরিয়াকে সমতায় এনেছেন নাদির বেনবুয়ালি।

বিরতির পরই নাদির নেমেছেন বদলি। রিয়াদ মাহরেজের কর্নার থেকে পাওয়া বলে দারুণ দক্ষতায় জালে জড়ান আলজেরিয়ার ফরোয়ার্ড নাদির। আলজেরিয়ার জার্সিতে এটি বেনবুয়ালির মাত্র পঞ্চম ম্যাচ এবং জাতীয় দলের হয়ে তার দ্বিতীয় গোল।

২৩ জুন ২০২৬, ০৩:৫৩ এএম

নিজারের ইতিহাস গড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে জর্ডান

ইতিহাসের সঙ্গে জর্ডানের দূরত্বটা আর মোটে ৪৫ মিনিটের! সেটা নির্বিঘ্নে পার করে দিতে পারলেই বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়ে যাবে জর্ডান।

৩৬ মিনিটে নিজার আল রুশদানের করা গোলটাই প্রথমার্ধে পার্থক্য গড়ে দিল দুই দলের। সে গোলে এগিয়ে থেকে বিরতিতে জর্ডান। 

২৩ জুন ২০২৬, ০৩:৪২ এএম

গোল করে ইতিহাস গড়লেন নিজার

গোল করে ইতিহাস গড়লেন নিজার

বক্সের ভেতরে বলটা পেয়েই রীতিমতো কামান দাগালেন নিজার আল রুশদান। তা গিয়ে আছড়ে পড়ল আলজেরিয়ার জালে। আর তাতেই ইতিহাসের পাতায় নাম লেখা হয়ে গেল তার। জর্ডান তাদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার লিড নিল, আর সে গোলের পাশে এখন নাম লেখা থাকবে তার।

তার চেয়ে বড় বিষয়, বিশ্বকাপে প্রথম জয় থেকে তাদের দূরত্বটা এখন মোটে ৫৪ মিনিটের!

২৩ জুন ২০২৬, ০৩:৩৭ এএম

আবারও মাহরেজের মিস!

রিয়াদ মাহরেজ ব্রেকের আগে একটা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। পারলেন না এবারও। গোলরক্ষককে একা পেয়ে এবারও গোল করা হলো না তার।

২৩ জুন ২০২৬, ০৩:২৮ এএম

হাইড্রেশন ব্রেকের আগে গোল পেল না কেউ

প্রথম 'কোয়ার্টারের' সবচেয়ে বড় সুযোগটা এসেছিল রিয়াদ মাহরেজের সামনে। জর্ডান গোলমুখে একা পেয়ে গিয়েছিলেন গোলরক্ষককে। কিন্তু শেষমেশ তিনি সে গোলটা করতে পারেননি। তাকে ঠেকিয়ে দিয়েছেন ইয়াজিদ আবুলাইলা। 

তার আগে পরে দুই দল খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি, গোল করা তো দূর অস্ত! তাই হাইড্রেশন ব্রেকে দুই দলই গেল গোলশূন্য সমতায়।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম