Logo
Logo
×
   

খেলা

ঘানার বিপক্ষে জিততে পারল না ইংল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:০১ এএম

ঘানার বিপক্ষে জিততে পারল না ইংল্যান্ড

বোস্টনে ঘানার মুখোমুখি  ইংল্যান্ড। এল গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে এ দুই দল। 

ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের ম্যাচটি ৪–২ গোলে জেতে ইংল্যান্ড। পানামাকে ১–০ গোলে হারায় ঘানা।

ম্যাচের সব আপডেট পেতে চোখ রাখুন যুগান্তরে। 

২৩ জুন ২০২৬, ২২:০৫ পিএম

ঘানার বিপক্ষে জিততে পারল না ইংল্যান্ড

ঘানার বিপক্ষে জিততে পারল না ইংল্যান্ড

ঘানার বিপক্ষে জিততে পারল না সুযোগ নষ্ট করা ইংল্যান্ড। 

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের জন্য চেষ্টা করেছে ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি তারা। বোস্টনে ইংল্যান্ড–ঘানা ম্যাচ ড্র হয়েছে গোলশূন্য ড্রয়ে। রক্ষণে ঘানার দারুণ নৈপুণ্যের পাশাপাশি সুযোগ নষ্টের খেসরাতও দিয়েছে ‘থ্রি লায়ন্স’রা। ম্যাচের ৮৬ মিনিটে ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে গোল করতে ব্যর্থ হন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। এই ড্রয়ে শেষ ৩২ নিশ্চিত করতে ইংল্যান্ডকে এখন পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

২৩ জুন ২০২৬, ২১:৫৭ পিএম

গোলের সুযোগ কাজে লাগাতে পারছে না ইংল্যান্ড

গোলের সুযোগ কাজে লাগাতে পারছে না ইংল্যান্ড

একের পর এক সুযোগ হাতছাড়া হচ্ছে ইংল্যান্ডের। ম্যাচে ৮৬ মিনিটে বুকায়ো সাকার প্রচেষ্টা ঠেকিয়ে দেন ঘানার গোলরক্ষক। একই আক্রমণে বল একবার লাগে পোস্টে। পরে সুবিধাজনক জায়গা থেকে বল ওপরে মেরে গোলের সুযোগ নষ্ট করেন হ্যারি কেইন।

২৩ জুন ২০২৬, ২১:৩৭ পিএম

গোলের খোঁজে মরিয়া ইংল্যান্ড

গোলের খোঁজে মরিয়া ইংল্যান্ড

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের জন্য চেষ্টা করে যাচ্ছে ইংল্যান্ড। কিন্তু এখনো গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত জয়সূচক গোলটি কোন দল পায় দেখা যাক। এখনো বাকি ২০ মিনিট। 

২৩ জুন ২০২৬, ২১:২৬ পিএম

ইংল্যান্ড–ঘানা দ্বিতীয়ার্ধের খেলা শুরু

ইংল্যান্ড–ঘানা দ্বিতীয়ার্ধের খেলা শুরু

বোস্টনে ম্যাচের প্রথম ৪৫ মিনিট জুড়ে দাপট ছিল ইংল্যান্ডের। ৭৮ শতাংশ বলের দখল রেখে সারাক্ষণই ঘানার রক্ষণকে পরীক্ষার মুখে রেখেছিল ইংলিশ ফরোয়ার্ডরা। কিন্তু একের পর এক চেষ্টা করেও গোল আদায় করতে পারেননি হ্যারি কেইনরা। প্রথমার্ধে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের গোলশূন্য সমতায় আটকে রেখেছে আফ্রিকার দেশটি।

২৩ জুন ২০২৬, ২০:৫৫ পিএম

গোলশূন্য সমতায় বিরতিতে ইংল্যান্ড–ঘানা

গোলশূন্য সমতায় বিরতিতে ইংল্যান্ড–ঘানা

গোলশূন্য সমতায় বিরতিতে ইংল্যান্ড–ঘানা। 

ম্যাচে ৭৮ শতাংশ বল দখলে রেখেও বলার মতো আক্রমণ করতে পারেনি ইংল্যান্ড। ঘানার বক্সের ভেতরে অনেকগুলো সুযোগ পেলেও গোল আদায় করতে পারেনি ইংলিশরা।  

তবে ম্যাচের ১৬ মিনিটে ইংল্যান্ড অধিনায়ক কেইন মাথায় আঘাত পেয়ে বসে পড়েন। বড় কোনো আঘাত না, কিছুক্ষণ পরই উঠে দাঁড়ান তিনি।   

২৩ জুন ২০২৬, ২০:২৩ পিএম

বল দখলে রেখেও বলার মতো আক্রমণ করতে পারছে না ইংল্যান্ড

বল দখলে রেখেও বলার মতো আক্রমণ করতে পারছে না ইংল্যান্ড

ম্যাচে ১৭ মিনিট পর্যন্ত ৮০ শতাংশ বল দখলে রেখেও বলার মতো আক্রমণ করতে পারেনি ইংল্যান্ড। ঘানার বক্সের ভেতরে জটলার মধ্যে সুযোগ পেয়েছে। কিন্তু গোল আদায় করতে পারেনি।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম