Logo
Logo
×
   

খেলা

জয়ের দেখা পেল ক্রোয়েশিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:০১ এএম

জয়ের দেখা পেল ক্রোয়েশিয়া

গ্রুপ ‘এল’-এর গুরুত্বপূর্ণ এই ম্যাচে টরন্টোতে এখন মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও পানামা। নিজেদের প্রথম ম্যাচ হেরেছে দুই দলই। ইংল্যান্ড ৪–২ গোলে হারায় ক্রোয়েশিয়াকে। আর পানামাকে ১–০ গোলে হারায় ঘানা। দুই দলেরই লক্ষ্য এখন প্রথম জয়, যা এনে দেবে পূর্ণ তিন পয়েন্ট। এই ম্যাচে ভালো ফল করতে পারলে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারবে তারা।

২৪ জুন ২০২৬, ০০:৫৬ এএম

জয়ের দেখা পেল ক্রোয়েশিয়া

জয়ের দেখা পেল ক্রোয়েশিয়া

অবশেষে জয়ের দেখা পেল ক্রোয়েশিয়া। ম্যাচের ৫৪ মিনিটে ইয়োসিপ স্তানিসিচের দারুণ এক পাসে গোলটি করছেন আন্তে বুদিমির। সেই একমাত্র গোলেই পানামাকে হারিয়েছে ক্রোয়েশিয়া। 

২৪ জুন ২০২৬, ০০:২০ এএম

অবশেষে গোল পেল ক্রোয়েশিয়া

অবশেষে গোল পেল ক্রোয়েশিয়া

অবশেষে গোলের দেখা পেল ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ। ম্যাচের ৫৪ মিনিটে ইয়োসিপ স্তানিসিচের দারুণ এক পাসে গোলটি করছেন আন্তে বুদিমির। ক্রোয়েশিয়া ১-০ পানামা।


২৪ জুন ২০২৬, ০০:০৬ এএম

বিরতির পর মাঠে নামল ক্রোয়েশিয়া-পানামা

বিরতির পর মাঠে নামল ক্রোয়েশিয়া-পানামা

বিরতির পর মাঠে নামল ক্রোয়েশিয়া-পানামা। 

বিরতিতে যাওয়ার আগে দুই দলই কিছু সুযোগ তৈরি করতে পারলেও কোনো দলই বিরতির আগ পর্যন্ত গোল দিতে পারেনি।    

২৩ জুন ২০২৬, ২৩:৫২ পিএম

গোলশূন্য সমতায় বিরতিতে ক্রোয়েশিয়া–পানামা

গোলশূন্য সমতায় বিরতিতে ক্রোয়েশিয়া–পানামা

গোলশূন্য সমতায় বিরতিতে গেছে ক্রোয়েশিয়া ও পানামা। দুই দলই কিছু সুযোগ তৈরি করতে পারলেও কোনো দলই বিরতির আগ পর্যন্ত গোল দিতে পারেনি।  

২৩ জুন ২০২৬, ২৩:৩৭ পিএম

অল্পের জন্য গোল পেল না পানামা

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা দারুণভাবে শুরু করেছে পানামা। শুরুতে দারুণ কিছু সুযোগ তৈরি করেছে তারা। ২৩ মিনিটের মাথায় অল্পের জন্য এগিয়ে যাওয়া হয়নি তাদের।

ডান দিক থেকে আমির মুরিলোর ভাসানো ক্রসে দারুণ এক হেড করেছিলেন হোসে লুইস রদ্রিগেজ। কিন্তু ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ অসাধারণ দক্ষতায় বলটি বার ঘেঁষে বাইরে পাঠিয়ে দেন।

ক্রোয়েশিয়াকে গোল হজমের হাত থেকে বাঁচাতে এটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ এক সেভ।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম