|
ফলো করুন |
|
|---|---|
এল গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড ও ঘানা। ইংল্যান্ড মুখোমুখি হয়েছে পানামার এবং ঘানা নেমেছে ক্রোয়েশিয়ার বিপক্ষে।
এল গ্রুপে ইংল্যান্ড ও ঘানা দুই দলেরই পয়েন্ট ৪, তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ইংল্যান্ড। আজ নিজেদের ম্যাচে যে দল জয়ী হবে সে-ই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব ৩২-এ প্রবেশ করবে।
ইতোমধ্যে এই গ্রুপ থেকে ইংল্যান্ড ও ঘানা পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে। ক্রোয়েশিয়াও শীর্ষ ৩২-এর টিকিট কেটে রেখেছে। একমাত্র পানামা নিশ্চিতভাবে এবারের আসর থেকে ছিটকে গেছে।
পানামা একাদশ
মসকুয়েরা (গোলরক্ষক), মুরিল্লো, এস্কোবার, করডোবা, আন্দ্রাদে, গুতিরেজ, মার্তিনেজ, হার্ভে, বারকেনাস, রদ্রিগেস, টি রদ্রিগেস
ইংল্যান্ড একাদশ
পিকফোর্ড (গোলরক্ষক), ও'রেলি, গুয়েহি, কোনসা, কুয়ানসাহ, বেলিংহাম, অ্যান্ডারসন, রাশফোর্ড, রজার্স, সাকা, কেইন
ক্রোয়েশিয়া একাদশ
লিভাকোভিচ (গোলরক্ষক), স্টানিসিচ, সুতালো, পনগ্রাচিচ, পেরিসিচ, মদ্রিচ, কোভাচিচ, ভ্লাসিচ, সুচিচ, বাতুরিনা, বুদিমির
ঘানা একাদশ
আসারে (গোলরক্ষক), মেন্সাহ, লুকাসেন, এডজেতে, সেনায়া, সিবো, ওয়ুসু, পার্টে, সেমেনইও, আয়েও, সুলেমানা
ম্যাচের লাইভ আপডেট পেতে সঙ্গে থাকুন যুগান্তরের।
২৭ জুন ২০২৬, ২৩:০৬ পিএম
গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, দুইয়ে ক্রোয়েশিয়া
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে পা রাখল ইংল্যান্ড। অন্যদিকে ঘানাকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে ক্রোয়েশিয়া। ঘানা সহ গ্রুপের তিন দলই জায়গা করে নিয়েছে রাউন্ড অব ৩২-এ।
ইংল্যান্ড ২-০ পানামা
ক্রোয়েশিয়া ২-১ ঘানা
২৭ জুন ২০২৬, ২২:৪৭ পিএম
লিড পেল ক্রোয়েশিয়া
কর্নার থেকে পাওয়া বল হেড দিয়ে জালে জড়ালেন নিকোলা ভ্লাসিচ। ২-১ গোলে এগিয়ে গেল ক্রোয়েশিয়া।
২৭ জুন ২০২৬, ২২:৩৭ পিএম
সমতায় আসলো ঘানা
২৭ জুন ২০২৬, ২২:২৯ পিএম
ব্যবধান বাড়ালেন কেইন
২৭ জুন ২০২৬, ২২:২৫ পিএম
ইংল্যান্ডকে লিড এনে দিলেন বেলিংহাম
কর্নার থেকে পাওয়া বল দারুণভাবে পায়ে লাগিয়ে জালে জড়ালেন ইংলিশ তারকা ফরোয়ার্ড জুড বেলিংহাম। পানামার বিপক্ষে এক গোলের লিড পেল ইংল্যান্ড।
২৭ জুন ২০২৬, ২১:৫২ পিএম
প্রথমার্ধ শেষে ক্রোয়েশিয়া ১-০ ঘানা, ইংল্যান্ড ০-০ পানামা
এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেল ক্রোয়েশিয়া। ঘানা কোনো গোলের সুযোগই তৈরি করতে পারেনি।
অন্যদিকে ইংল্যান্ড একাধিকবার গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ করলেও লক্ষ্যভেদ করতে পারেনি। ফলে গোলশূন্য ড্র থেকেই বিরতিতে গেল দু'দল।
২৭ জুন ২০২৬, ২১:৩৫ পিএম
এগিয়ে গেল ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়ার হয়ে উদ্বোধনী গোল্টা করলেন পিটার সুচিচ। কোভাচিচের অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে নিলেন তিনি।
২৭ জুন ২০২৬, ২১:২৬ পিএম
হাইড্রেশন ব্রেক পর্যন্ত গোল পায়নি কোনো দলই
প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত গোলের দেখা পায়নি দুই ম্যাচের কোনো দলই।
ইংল্যান্ড একাধিকবার আক্রমণে যেয়ে গোলের সুযোগ তৈরি করলেও পানামার রক্ষণভাগ দারুণভাবে তাদের রুখে দিয়েছে।
অন্যদিকে ক্রোয়েশিয়াও ঘানার বিপক্ষে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ফলে এখন পর্যন্ত গোলশূন্য আছে দুই ম্যাচ।
