Logo
Logo
×
   

খেলা

ঘানাকে হারিয়ে গ্রুপ রানারআপ ক্রোয়েশিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৫:২৬ এএম

ঘানাকে হারিয়ে গ্রুপ রানারআপ ক্রোয়েশিয়া

ম্যাচের পরিসংখ্যানে কাগজে-কলমে এগিয়ে থাকলেও ঘানার বিপক্ষে জয় তুলে নিতে বেশ খাটতে হয়েছে ক্রোয়েশিয়াকে। তবে দলীয় নৈপুণ্যে ২-১ গোলে ঘানাকে হারিয়ে এল গ্রুপের রানারআপ হয়েছে দলটি।

ম্যাচের ৩১তম মিনিটে দলকে এগিয়ে নেন পিটার সুচিচ। এগিয়ে থেকেই বিরতিতে যায় ক্রোয়েশিয়া।

বিরতির পর ঘানা সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ বাড়ানোর চেষ্টা করলেও বারবার বিফল হচ্ছিল। অবশেষে ৭৩ মিনিটে দলকে সমতায় আনেন লুকাসেন।

ম্যাচের শেষভাগে ৮৩তম মিনিটে আবারও লিড পায় ক্রোয়েশিয়া, এবার গোল করেন নিকোলা ভ্লাসিচ। পরে আর গোল না হওয়ায় ২-১ গোলেই জয় তুলে নেয় ক্রোয়েশিয়া।

এই জয়ের সুবাদে গ্রুপ পয়েন্ট টেবিলে তিন থেকে দুইয়ে উঠে আসে ক্রোয়েশিয়া। অন্যদিকে পানামার বিপক্ষে জয় তুলে নিয়ে টেবিল টপার হয়েছে ইংল্যান্ড। তবে এই দুই দল সহ ঘানাও রাউন্ড অব ৩২-এর টিকিট কেটে ফেলেছে।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম