Logo
Logo
×
   

খেলা

একাদশে ৯ পরিবর্তন আর্জেন্টিনার, নেই মেসিও

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:৪১ এএম

একাদশে ৯ পরিবর্তন আর্জেন্টিনার, নেই মেসিও

ফাইল ছবি

দলের নকআউট আগে থেকেই নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তাই একাদশে ব্যাপক পরিবর্তন এনেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। অস্ট্রিয়ার বিপক্ষে যে এগারোজন শুরু করেছিলেন, তাদের মধ্যে নয়জনকেই বিশ্রাম দেওয়া হয়েছে। 

অস্ট্রিয়া ম্যাচ থেকে শুধু এমিলিয়ানো মার্তিনেজ ও লাউতারো মার্তিনেজ জায়গা ধরে রেখেছেন। সে ম্যাচে রক্ষণে ছিলেন নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও ফাকুন্দো মেদিনা। আজ রক্ষণে সিমিওনে, ওতামেন্দি, সেনেসি ও তালিয়াফিকো আছেন। 

আগের ম্যাচে মাঝমাঠের দায়িত্ব ছিল রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক আলিস্টারের কাঁধে। মাঝমাঠে লো সেলসো, পারেদেস ও পালাসিওস।

অস্ট্রিয়ার বিপক্ষে আক্রমণে লিওনেল মেসির সঙ্গে ছিলেন লাউতারো মার্তিনেজ ও তিয়াগো আলমাদা। আজ লাউতারো আছেন বটে, তার সঙ্গে আছেন নিকো পাজ ও হুলিয়ান আলভারেজ।

আর্জেন্টিনা একাদশ–
এমিলিয়ানো মার্তিনেজ;
সিমিওনে, ওতামেন্দি, সেনেসি ও তালিয়াফিকো;
লো সেলসো, পারেদেস ও পালাসিওস;
লাউতারো মার্তিনেজ, নিকো পাজ ও হুলিয়ান আলভারেজ।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম