|
ফলো করুন |
|
|---|---|
চলমান বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-জাপান। হিউস্টন স্টেডিয়ামে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে নিজেদের সর্বোচ্চটাই মাঠে ঢেলে দিতে প্রস্তুত জাপান।
ব্রাজিলের শুরুর একাদশে থাকছেন না তারকা ফরোয়ার্ড নেইমার। কোচ কার্লো আনচেলত্তির ভাষ্যমতে, নেইমার এখনো পুরো ম্যাচ খেলার মতো ফিট না। তাই প্রথমার্ধ শেষে বা ম্যাচের পরিস্থিতি বুঝে তাকে নামানো হবে।
অন্যদিকে জাপান নিজেদের পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে। তবে আগের ম্যাচের থেকে চারটি পরিবর্তন এনেছেন কোচ।
কাগজে-কলমে ব্রাজিলের চেয়ে ঢের পিছিয়ে থাকলেও বেশ আত্মবিশ্বাসী জাপান। কারণ গেল অক্টোবরে নিজেদের সবশেষ দেখায় ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল এশিয়ার দলটি। যদিও সেটি প্রীতি ম্যাচ ছিল।
ব্রাজিল একাদশ
আলিসন (গোলরক্ষক), দানিলো, মারকুইনহোস, মাগালহায়েস, সান্তোস, কাসেমিরো, গুইমারায়েস, পাকেতা, রায়ান, কুনহা, ভিনিসিয়ুস।
জাপান একাদশ
সুজুকি (গোলরক্ষক), ইতো, তানিগুচি, তোমিয়াসু, নাকামুরা, কামাদা, সানো, দাওন, মায়েদা, ইউয়েডা, ইতো।
ম্যাচের লাইভ আপডেট জানতে যুগান্তরের সঙ্গেই থাকুন।
২৯ জুন ২০২৬, ১৯:০৫ পিএম
যোগ করা সময়ের গোলে জিতে গেল ব্রাজিল
নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করেও হারের মুখ দেখতে হলো জাপানকে। ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হলো এশিয়ার দলটির।
যোগ করা সময়ে (৯৬তম মিনিটে) মার্তিনেল্লির গোলে জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর এতেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত হলো সেলেসাওদের।
২৯ জুন ২০২৬, ১৯:০০ পিএম
শেষ মুহুর্তের গোলে এগিয়ে গেল ব্রাজিল
যোগ করা সময়ে ৯৫তম মিনিটে গোল দিয়ে এগিয়ে গেল ব্রাজিল। বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে জয়ের দুয়ারে পৌছে গেছে তাদের দল।
২৯ জুন ২০২৬, ১৮:৩৩ পিএম
হাইড্রেশন ব্রেক পর্যন্ত ১-১ গোলে ড্র
২৯ জুন ২০২৬, ১৮:১৮ পিএম
কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল
অবশেষে জালের দেখা পেল ব্রাজিল। ক্রস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেছেন কাসেমির
২৯ জুন ২০২৬, ১৭:৫০ পিএম
পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল ব্রাজিল
ম্যাচের ২৯তম মিনিটে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন জাপানের কাইশু সানো, এরপর ব্রাজিল শোধ দিতে না পারায় এগিয়ে থেকেই বিরতিতে গেল জাপান।
জাপানের জার্সিতে এটিই ছিল সানোর প্রথম আন্তর্জাতিক গোল। ক্যারিয়ারে মনে রাখার মতো একটি বিশেষ ম্যাচেই দারুণ গোলটি আদায় করলেন তিনি।
হাফটাইমঃ ব্রাজিল ০-১ জাপান
২৯ জুন ২০২৬, ১৭:৩০ পিএম
গোল দিল জাপান
কাইশু সানোর দুর্দান্ত এক শটে এগিয়ে গেল জাপান। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া গ্রাউন্ডেড শটে লক্ষ্যভেদ করেন তিনি।
ম্যাচের ৩২তম মিনিট পর্যন্ত; ব্রাজিল ০-১ জাপান
২৯ জুন ২০২৬, ১৭:২৬ পিএম
প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত গোল পায়নি কেউই
একাধিকবার গোলের সুযোগ তৈরি করেও লক্ষ্যভেদ করতে পারেনি ব্রাজিল। জাপানের রক্ষণভাগের কাছে ব্যর্থ হয়েছে ভিনিসিয়ুস-কুনহাদের আক্রমণ।
অন্যদিকে গোলপোস্ট লক্ষ্য করে এখনো শট নিতে পারেনি জাপান। তবে তাদের ডিফেন্স লাইন বেশ শক্ত।
২৯ জুন ২০২৬, ১৭:২৩ পিএম
কার্ড দেখলেন কাসেমিরো
২৯ জুন ২০২৬, ১৭:১৬ পিএম
হলুদ কার্ড দেখলেন দুই দলের খেলোয়াড়
দুই দলের দুইজন পরপর হলুদ কার্ড দেখলেন। প্রথমে ম্যাচের ১২ মিনিটে রেফারি হলুদ কার্ড দেখিয়েছে জাপানের কাইশু সানোকে। তার মিনিট দুয়েক পরেই হলুদ কার্ড দেখলেন ব্রাজিলের কাসেমিরো।
