Logo
Logo
×
   

খেলা

বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াই

সামিন মোহাম্মদ য়ানান

সামিন মোহাম্মদ য়ানান

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:২২ পিএম

বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াই

বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দের রূপকথার যাত্রা শেষ হয়েছে রাউন্ড অব ৩২ পর্বেই। তবে বিদায়ের ম্যাচেও প্রশংসা কুড়িয়েছে আফ্রিকার ছোট্ট দেশটি। আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত লড়াই করে ৩-২ গোলে হারলেও প্রথম ৯০ মিনিটে অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি।

চলতি বিশ্বকাপে খেলা চার ম্যাচের একটিতেও নির্ধারিত ৯০ মিনিটে হারেনি কেপ ভার্দে। গ্রুপ পর্বে তিন ম্যাচেই অপরাজিত থেকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। শেষ ৩২ পর্বেও শক্তিশালী আর্জেন্টিনাকে নির্ধারিত সময়ে ২-২ সমতায় আটকে রাখে কেপ ভার্দে। তবে অতিরিক্ত সময়ে হজম করা গোলে স্বপ্নভঙ্গ হয় তাদের।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের লড়াকু ফুটবল মুগ্ধ করেছে ফুটবলপ্রেমীদের। রক্ষণে শৃঙ্খলা, মাঝমাঠে দারুণ সংগঠন এবং পালটা আক্রমণে গতিময় ফুটবল খেলে লিওনেল মেসিদের একাধিকবার চাপে ফেলে আফ্রিকার প্রতিনিধিরা।

যদিও শেষ পর্যন্ত ইতিহাস গড়া হয়নি, তবু প্রথম বিশ্বকাপ নকআউটেই কেপ ভার্দের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য বড় বার্তা হয়ে থাকল। নির্ধারিত সময়ে অপরাজিত থেকে বিদায় নেওয়া দলটি প্রমাণ করেছে, আন্তর্জাতিক ফুটবলে এখন আর কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম