Logo
Logo
×
   

খেলা

ভার্গাসের গোল, শেষ আটে সুইজারল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০২:০৮ এএম

ভার্গাসের গোল, শেষ আটে সুইজারল্যান্ড

সংগৃহীত

কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করছে আর্জেন্টিনা। তাদের মুখোমুখি হতে শেষ ষোলোতে আজ মুখোমুখি হয়েছে কলম্বিয়া ও সুইজারল্যান্ড।

এই ম্যাচের লাইভ আপডেট পেতে চোখ রাখুন যুগান্তর অনলাইনে।

০৭ জুলাই ২০২৬, ২২:৫১ পিএম

ভার্গাসের গোল, শেষ আটে সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড শেষ আটে চলে গেল। রুবেন ভার্গাস পেনাল্টি থেকে গোলটা করে বসলেন। আগামী শনিবার সকালে সুইজারল্যান্ড খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।

০৭ জুলাই ২০২৬, ২২:৫০ পিএম

দিয়াজের গোল, আশা টিকে রইল কলম্বিয়ার

৩-৩! লুইস দিয়াজ ধীরপায়ে এগিয়ে এসে বলটা জড়ালেন সুইসদের জালে।

০৭ জুলাই ২০২৬, ২২:৪৯ পিএম

চতুর্থ শটে সুইসদের গোল

চতুর্থ পেনাল্টিতেও গোল পেল সুইজারল্যান্ড। ৩-২ গোলে গেল এগিয়ে।

০৭ জুলাই ২০২৬, ২২:৪৮ পিএম

কুচোর শট ঠেকিয়ে দিলেন কুবেল

কুচো এর্নান্দেজের পেনাল্টি সেভড! দারুণ একটা পেনাল্টি নিয়েছিলেন। দারুণ গতি ছিল। তবে সেটা দারুণভাবে ঠেকিয়ে দিলেন কোবেল।

০৭ জুলাই ২০২৬, ২২:৪৭ পিএম

মানুয়েল আকাঞ্জির মিস

মানুয়েল আকাঞ্জি মিস করে বসলেন। সুইজারল্যান্ডও এখন একটা পেনাল্টি মিস করল। তিন পেনাল্টি শেষে ২-২ এ সমতা।

০৭ জুলাই ২০২৬, ২২:৪৬ পিএম

কলম্বিয়াকে সমতায় ফেরালেন কাম্পাজ

বলটা জালে জড়ালেন কাম্পাজ। কলম্বিয়াকে সমতায় ফেরালেন তিনি। 

০৭ জুলাই ২০২৬, ২২:৪৫ পিএম

আবদোনি এগিয়ে দিলেন সুইজারল্যান্ডকে

জিকি আবদোনি কোনো ভুল করেননি। গোলরক্ষককে উল্টো পথে পাঠিয়ে বলটা জড়ালেন জালে। ২-১ এ এগিয়ে গেল সুইজারল্যান্ড।

০৭ জুলাই ২০২৬, ২২:৪৪ পিএম

দাভিনসন সানচেজের মিস!

দাভিনসন সানচেজের মিস! ২০২১ কোপা আমেরিকায় তিনি পেনাল্টি মিস করেছিলেন। তিনি আবারও মিস করলেন। তার শট গিয়ে লাগল ক্রসবারে। এগিয়ে যাওয়ার সুযোগ হারাল কলম্বিয়া।

০৭ জুলাই ২০২৬, ২২:৪৩ পিএম

সুইসদের সমতায় ফেরালেন শাকা

গ্রানিট শাকার পেনাল্টি সেভ করেই ফেলেছিলেন কামিলো ভার্গাস। তার হাতে লেগে বলটা চলে গেল জালে। ১-১

০৭ জুলাই ২০২৬, ২২:৪২ পিএম

টাইব্রেকারে এগিয়ে গেল কলম্বিয়া

প্রথম শটটা নিতে এসে কলম্বিয়ার হুয়ান কিন্তেরো গোল করলেন। এগিয়ে গেল কলম্বিয়া।

০৭ জুলাই ২০২৬, ২২:৩৫ পিএম

অতিরিক্ত সময়েও গোল নেই, খেলা গড়াল পেনাল্টিতে

যোগ করা অতিরিক্ত সময়েও দুই দল লড়াই করল সমানে সমানে। সেই লড়াইয়েও ফল এল না, দুই দলই সুযোগ নষ্ট করল সমানতালে। আর তাই খেলা গড়াল পেনাল্টি শ্যুটআউটে।

০৭ জুলাই ২০২৬, ২১:৫৬ পিএম

আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, জানা যাবে ৩০ মিনিট পর

৯০ মিনিটেও কোনো দল গোলের দেখা পেল না। ফলে খেলাটা গড়াচ্ছে অতিরিক্ত সময়ে। ৩০ মিনিট থাকবে এই সময়। এর মধ্যে ফল না এলে খেলা গড়াবে পেনাল্টিতে।

তবে সে যাই হোক, আর আধাঘণ্টা পরই ভেতর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়ে যাবে।

০৭ জুলাই ২০২৬, ২০:৫৬ পিএম

প্রথমার্ধে গোল পেল না কেউই

সুইজারল্যান্ড ও কলম্বিয়া দুই দলই আক্রমণে উঠেছে মুহুর্মুহু। এমনকি দুই গোলরক্ষককে বেশ ব্যস্ত সময় কাটাতে হয়েছে। যদিও গোলের দেখা কোনো দলই পায়নি শেষমেশ। ফলে বিরতিতে দুই দলই গেল গোলহীনভাবে।

০৭ জুলাই ২০২৬, ২০:১৯ পিএম

সুইজারল্যান্ড একাদশ

কোবেল;
জাকারিয়া, এলভেদি, আকানজি, রদ্রিগেজ;
ফ্রেউলার, জাকা;
রিডার, জাশারি, এনডোয়ে;
এমবোলো।


০৭ জুলাই ২০২৬, ২০:১৮ পিএম

কলম্বিয়া একাদশে হামেস

উভয় দলেরই তাদের একাদশে একজন অভিজ্ঞ রদ্রিগেজ রয়েছে, সুইজারল্যান্ডের হয়ে লেফট-ব্যাকে রিকার্ডো এবং কলম্বিয়া একাদশে হামেস।

কলম্বিয়া:
ভার্গাস;
মুনোজ, সানচেজ, লুচুমি, মোহিকা;
পুয়ের্তা, লারমা, জে আরিয়াস;
রদ্রিগেজ, সুয়ারেজ, দিয়াজ।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম