Logo
Logo
×
   

খেলা

বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৫৯ এএম

বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

লস অ্যাঞ্জেলেসের ইনগেলউডের সোফি স্টেডিয়ামের ঝলমলে আলোয় মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং রুডি গার্সিয়ার নেতৃত্বে নতুন স্বপ্ন দেখা বেলজিয়াম।

এই ম্যাচের লাইভ আপডেট পেতে চোখ রাখুন যুগান্তর অনলাইনে।

১০ জুলাই ২০২৬, ২১:০০ পিএম

বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

শেষ বাঁশি বাজতেই স্পেন চলে গেল সেমিফাইনালে। ২-১ গোলের এই জয়ে তারা হাসল শেষ হাসি। বেলজিয়ামের বিদায়ঘণ্টা বেজে গেল তাদের।


১০ জুলাই ২০২৬, ২০:৫৮ পিএম

স্পেনকে রক্ষা করলেন লাপোর্তে

গোল করার ৫ মিনিটের মাথায় গোল হজমের খুব কাছে চলে গিয়েছিল স্পেন। বেলজিয়ামের প্রতি আক্রমণ ঠেকাতে বক্সে নিজের জায়গা ছেড়ে সামনে চলে এসেছিলেন গোলরক্ষক উনাই সিমন। তাকে এড়িয়ে বলটা মাঝে থাকা রোমেলু লুকাকুকে বাড়াতে চেয়েছিলেন অ্যালেক্সান্ডার সালমেকার্স। তবে সে ক্রসটা দারুণভাবে ঠেকালেন এইমেরিক লাপোর্তে। স্পেন স্বস্তির নিঃশ্বাস ফেলল অবশেষে!

১০ জুলাই ২০২৬, ২০:৫৩ পিএম

স্পেনকে এগিয়ে দিলেন সেই মেরিনো

মিকেল মেরিনো!!!

আগের ম্যাচে পর্তুগালের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছিলেন। এবার বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে স্পেনকে আবারও এগিয়ে দিলেন সেই মেরিনো। পাউ কুবারসির শটটা ঠেকিয়েছিলেন বদলি গোলরক্ষক লেমেন্স, তবে বক্সে থাকা মেরিনোর শটটা আর ঠেকানো হলো না তার।

স্পেন ২-১ বেলজিয়াম

১০ জুলাই ২০২৬, ২০:৪১ পিএম

চোট নিয়ে মাঠ ছাড়লেন কোর্তোয়া

চোট নিয়ে মাঠ ছাড়লেন কোর্তোয়া

থিবো কোর্তোয়া চোট পেয়ে বসেছেন ম্যাচের মাঝপথে। ৭০ মিনিটের মাথায় তাকে তুলে নিতে বাধ্য হলো বেলজিয়াম। তার জায়গায় বেলজিয়াম গোলমুখে নামলেন সিন লেমেন্স।

১০ জুলাই ২০২৬, ১৯:৫২ পিএম

সমতায় থেকে বিরতিতে স্পেন-বেলজিয়াম

৩০ মিনিটে ফাবিয়ান রুইজ এগিয়ে দিয়েছিলেন স্পেনকে। ৪০ মিনিটে তার জবাবটা দিলেন শার্ল ডি কেটেলারা। প্রথমার্ধে এই দুই গোলের দেখাই মিলেছে। দুই দল ১-১ গোলে সমতায় থেকে গেছে বিরতিতে।

১০ জুলাই ২০২৬, ১৯:৪২ পিএম

৪০ মিনিটে বেলজিয়ামকে সমতায় ফেরালেন ডি কেটেলারা

৪০ মিনিটে বেলজিয়ামকে সমতায় ফেরালেন ডি কেটেলারা

শার্ল ডি কেটেলারা আগের ম্যাচে করেছিলেন জোড়া গোল। সেই তিনিই এবার ত্রাতা হলেন বেলজিয়ামের। ডান পাশ থেকে ভেসে আসা ক্রসে মাথা ছুঁইয়ে স্পেনের জালে জড়ালেন বল। ম্যাচে ফিরল সমতা।

স্পেন ১-১ বেলজিয়াম

১০ জুলাই ২০২৬, ১৯:৩২ পিএম

স্পেনকে এগিয়ে দিলেন সেই রুইজ

স্পেনকে এগিয়ে দিলেন সেই রুইজ

পেদ্রির জায়গায় তাকে একাদশে এনেছিলেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। সেই ফাবিয়ান রুইজই এগিয়ে দিলেন স্পেনকে।

ডান পাশ থেকে লামিন ইয়ামাল কাটব্যাক করেছিলেন দানি অলমোকে। তার শট ঠেকিয়ে দিয়েছিলেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে বক্সে থাকা রুইজের শটটা ঠেকাতে পারেননি তিনি। শট গিয়ে জড়ায় জালে।

ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে গেল স্পেন।

স্পেন ১-০ বেলজিয়াম

১০ জুলাই ২০২৬, ১৯:০২ পিএম

বেলজিয়াম একাদশে ফিরলেন ডি ব্রুইনা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়টি বেঞ্চে বসে দেখেছেন কেভিন ডি ব্রুইনা। সেই তিনি এবার বেলজিয়ামের একাদশে ফিরেছেন, তিনি আমাদু ওনানার জায়গায় এসেছেন। এদিকে জেরেমি ডকুও দোদি লুকাবাকিওর পরিবর্তে দলে এসেছেন।

বেলজিয়াম একাদশ:
কোর্তোয়া;
কাস্টানিয়ে, এনগোয়, মিশেলে, ডি কুইপার;
তিয়েলেমানস, রাস্কিন;
ট্রসার্ড, ডি ব্রুইন, ডকু;
ডি কেটেলারা।

১০ জুলাই ২০২৬, ১৮:৫৯ পিএম

স্পেন একাদশে নেই পেদ্রি

স্পেন একাদশে সবচেয়ে বড় চমক পেদ্রির অনুপস্থিতি। তার জায়গায় খেলবেন ফাবিয়ান রুইজ।

স্পেন একাদশ:
সিমন;
পোরো, কুবারসি, লাপোর্তে, কুকুরেয়া; 
রদ্রি, ফাবিয়ান, ওলমো; 
বায়েনা, ইয়ামাল ও ওইয়েরজাবাল।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম