Logo
Logo
×
   

খেলা

নরওয়েকে বিদায় করে শেষ চারে ইংল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:৫৭ এএম

নরওয়েকে বিদায় করে শেষ চারে ইংল্যান্ড

নরওয়ে ইতোমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছে। প্রথমবারের মতো খেলছে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে। শেষ আটে আজ তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

এই লড়াইয়ের লাইভ আপডেট পেতে চোখ রাখুন যুগান্তর অনলাইনে।

১১ জুলাই ২০২৬, ২৩:৪৮ পিএম

নরওয়েকে বিদায় করে শেষ চারে ইংল্যান্ড

বেলিংহামের কাছেই হারল নরওয়ে। বিশ্বকাপের শেষ আটে তার দুই গোলই বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে নরওয়েজিয়ানদের। ২-১ গোলের এই জয়ে বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেছে ইংলিশরা।

১১ জুলাই ২০২৬, ২৩:২৪ পিএম

ইংলিশদের পেনাল্টি বাতিল করল ভিএআর

পেনাল্টির ঘোষণা দেওয়ার পরপরই ভিএআরের ডাক পান রেফারি। সেখানে দেখা যায় স্পেন্স নিজেই সংঘর্ষটা ঘটিয়েছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষের সামনে দিয়ে গিয়ে সংঘর্ষটি ঘটান। রেফারি পেনাল্টির ঘোষণা ফিরিয়ে নেন, ফ্রি কিক পায় নরওয়ে।

১১ জুলাই ২০২৬, ২৩:২৩ পিএম

পেনাল্টি পেল ইংল্যান্ড!

পেনাল্টি পেল ইংল্যান্ড!

অতিরিক্ত সময়ের ১০ম মিনিটে বাঁ দিক দিয়ে ড্রিবল করে এগিয়ে যাচ্ছিলেন জেড স্পেন্স। তখনই ববের কাছ থেকে একটা ফাউল আদায় করে নেন তিনি। পেনাল্টি দিলেন রেফারি!

১১ জুলাই ২০২৬, ২৩:১৪ পিএম

বেলিংহামের দ্বিতীয় গোল, ইংল্যান্ড ২-১ নরওয়ে

বেলিংহামের দ্বিতীয় গোল, ইংল্যান্ড ২-১ নরওয়ে

আবারও ইংল্যান্ডের হয়ে জালের দেখা পেলেন জুড বেলিংহাম। দলের হয়ে প্রথম সমতাসূচক গোলটি তিনি করেছিলেন প্রথমার্ধের যোগ করা সময়ে। এবার অতিরিক্ত সময়ে (৯৩তম মিনিটে) ইংল্যান্ডকে লিড এনে দিলেন এই তারকা ফরোয়ার্ড।

১১ জুলাই ২০২৬, ২৩:০২ পিএম

খেলা গেল অতিরিক্ত সময়ে

প্রথমার্ধের দুই দলের দুই গোলের পর দ্বিতীয়ার্ধে নরওয়ে একবার বল জালে জড়িয়েছিল। তবে তা ফাউলের কারণে বাতিল হয়। যদিও এরপর নরওয়ের চেয়ে সুযোগ পেয়েছে বেশি ইংল্যান্ডই। তবে কাজে লাগাতে পারেনি দলটি। ফলে খেলা গড়াচ্ছে যোগ করা অতিরিক্ত সময়ে। 

১১ জুলাই ২০২৬, ২২:২৪ পিএম

নরওয়ের গোল বাতিল!

গোল হয়নি! বল খেলায় আসার আগেই হালান্ড ফাউল করেছিলেন অ্যান্ডারসনকে। ভিএআর দেখে এসে এই সিদ্ধান্ত দিলেন রেফারি। তাই কর্নারটি আবার নেওয়া হবে। তবে ইংল্যান্ড এই কর্নারটা সহজেই সামলে নিল। 

১১ জুলাই ২০২৬, ২২:২০ পিএম

ইংল্যান্ডের জালে আবারও বল জড়াল নরওয়ে!

তৃতীয়বারের চেষ্টায় কর্নার থেকে সৌভাগ্যের মুখ দেখল নরওয়ে! ডান দিক থেকে আসা বলটা ইংল্যান্ড তা সামলাতে পারেনি। ছয়-গজ বক্সের ডান কোণ থেকে সরলথ সজোরে শট নেন। পিকফোর্ড তা ঠেকিয়ে দেন, কিন্তু বলটি বাঁদিকে হেগেমের কাছে চলে যায়, যিনি পা বাড়িয়ে কয়েক গজ দূর থেকে বল জালে জড়িয়ে দেন!

১১ জুলাই ২০২৬, ২১:৫৬ পিএম

১-১ সমতায় শেষ প্রথমার্ধ

শেলডারুপের গোলে এগিয়ে গিয়েছিল নরওয়ে, যদিও তাতে কেইনকে ফাউল করা হয়েছিল কি না, তা নিয়ে একটা সন্দেহ থেকেই গিয়েছিল।

এর ঠিক পরে নরওয়ে ২-০ ব্যবধানেও এগিয়ে যেতে পারত। প্রতি আক্রমণে উঠে এসে ২ ভার্সেস ১ পরিস্থিতি তৈরি করেছিলেন আলেক্সান্ডার শরলথ, তার বামে ছিলেন হালান্ড। কিন্তু বক্সে ঢুকে তিনি দুটো টাচ বাড়তি নিলেন, এরপরই সামনে চলে এলেন দুই ইংলিশ ডিফেন্ডার, গোলটা আর করা হয়নি তার, নরওয়েও ব্যবধান দ্বিগুণ করতে পারেনি।

তবে বিরতির ঠিক আগে ইংল্যান্ড সমতা ফেরায় জুড বেলিংহামের গোলে। এরপর হ্যারি কেইনের গোল বাতিল হয় অফসাইডে, তাই ইংলিশদের এগিয়ে যাওয়া হয়নি। প্রথমার্ধটা তাই শেষ হয়েছে ১-১ গোলে।

১১ জুলাই ২০২৬, ২১:৫১ পিএম

কেইনের গোল বাতিল অফসাইডে

ইংল্যান্ডকে এগিয়ে দিয়েছেন কেইন, এমনটাই মনে হচ্ছিল। গোলরক্ষককে একা পেয়ে তার করা চিপ গিয়ে জড়ায় জালে। কিন্তু না! গোল হলো না। পাস রিসিভ করার সময় অফসাইডে ছিলেন কেইন, হতাশ হতে হলো তাকে।

১১ জুলাই ২০২৬, ২১:৫০ পিএম

ইংল্যান্ডকে সমতায় ফেরালেন বেলিংহাম

ইংল্যান্ডকে সমতায় ফেরালেন বেলিংহাম

জুড বেলিংহাম!

ইংল্যান্ড সমতায়! এলিয়ট অ্যান্ডারসনের বাড়ানো বল নিয়ে বক্সের বাম পাশে উঠে এসেছিলেন অ্যান্থনি গর্ডন। সেটা বক্সে উঠে আসতে থাকা বেলিংহামকে বাড়ান তিনি। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার বক্সে উঠে এক ডিফেন্ডারকে কাটিয়ে তা দুর্দান্তভাবে জড়ালেন জালে।

ইংল্যান্ড ১-১ নরওয়ে

১১ জুলাই ২০২৬, ২১:৪০ পিএম

ইংল্যান্ডের জালে বল, নরওয়েকে এগিয়ে দিলেন শেলডারুপ

ইংল্যান্ডের জালে বল, নরওয়েকে এগিয়ে দিলেন শেলডারুপ

মাঝমাঠে ওটা কি ফাউল ছিল? হ্যারি কেইনের পা থেকে বল কেড়ে নিয়ে মাঝমাঠ থেকে সামনে বাড়িয়েছিলেন আলেক্সান্ডার শেলডারুপ।

সেটা বক্সের বাম পাশে ফিরে এল তার পায়েই। সেখান থেকেই অবিশ্বাস্য এক শট নিলেন তিনি। সেটা ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে ফাঁকি দিয়ে জড়াল জালে। 

নরওয়ে ১-০ ইংল্যান্ড

১১ জুলাই ২০২৬, ২১:০৫ পিএম

অকালে ঝরে যাওয়া জেইডেনকে স্মরণ ইংল্যান্ড-নরওয়ের

অকালে ঝরে যাওয়া জেইডেনকে স্মরণ ইংল্যান্ড-নরওয়ের

এই গেল মাসের শেষ দিকেও তাকে দেখা গেছে এই বিশ্বকাপের মঞ্চে। সেই জেইডেন অ্যাডামস এখন কেবলই স্মৃতি। গতকাল মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি।

কোয়ার্টার ফাইনালের শুরুতে তাকে স্মরণ করেছে দুই দল। এক মিনিট নিরবতা পালন করা হয়েছে মিয়ামি স্টেডিয়ামে।

১১ জুলাই ২০২৬, ২১:০১ পিএম

ইংল্যান্ড একাদশ

পিকফোর্ড;
কনসা, স্টোনস, গুয়েহি, ও'রাইলি;
অ্যান্ডারসন, রাইস, মাদুয়েকে, বেলিংহাম;
গর্ডন, কেইন।


১১ জুলাই ২০২৬, ২১:০১ পিএম

নরওয়ে একাদশ

নাইল্যান্ড,
রাইয়ারসন, আজার, হেগেম, উলফ,
ওডেগার্ড, বার্গ, বের্গ,
শরলথ, হালান্ড, শেলডারুপ।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম