Logo
Logo
×
   

খেলা

সুইসদের বিদায় করে সেমিফাইনালে আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:৫৯ এএম

সুইসদের বিদায় করে সেমিফাইনালে আর্জেন্টিনা

সামনে টানা দ্বিতীয় সেমিফাইনাল খেলার হাতছানি। শেষ আটের লড়াইয়ে আজ আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের। সুইসদের সামনে আছে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলার ইতিহাস।

এই ম্যাচের লাইভ আপডেট পেতে সঙ্গে থাকুন যুগান্তর অনলাইনের।

১২ জুলাই ২০২৬, ০৩:৪৫ এএম

সুইসদের বিদায় করে সেমিফাইনালে আর্জেন্টিনা

লাউতারোর গোলের পরই নিশ্চিত হয়ে গিয়েছিল আর্জেন্টিনার জয়। শেষ বাঁশিতে সে আনুষ্ঠানিকতাটা শেষ হলো। ২০২২ সালের বিশ্বজয়ীরা আবারও চলে গেছে বিশ্বকাপের সেমিফাইনালে।

১২ জুলাই ২০২৬, ০৩:৪৩ এএম

অন্তিম সময়ে গোল পেলেন লাউতারোও

প্রতি আক্রমণে উঠে এসে আলমাদা শট নিয়েছিলেন, সামনে এসে ঠেকিয়ে দিয়েছিলেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। তবে লাউতারো মার্তিনেজের ফিরতি শটটা ঠেকাতে পারেননি তিনি। বল গিয়ে জড়াল জালে। অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে আর্জেন্টিনা ব্যবধান দ্বিগুণ করল, অবশেষে!

আর্জেন্টিনা ৩-১ সুইজারল্যান্ড

১২ জুলাই ২০২৬, ০৩:৩৪ এএম

আলভারেজের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

আলভারেজের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

হুলিয়ান আলভারেজ পুরো টুর্নামেন্টজুড়ে ফ্লপ ছিলেন। সেই আলভারেজের গোলেই সুইজারল্যান্ডের বিপক্ষে মহামূল্য লিডটা পেল আর্জেন্টিনা। বক্সের বাইরে থেকে তার মোহময় এক বাঁকানো শটে বল গিয়ে আছড়ে পড়ল জালে।

১১২ মিনিটে এগিয়ে গেল আলবিসেলেস্তেরা।

১২ জুলাই ২০২৬, ০৩:২৪ এএম

অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও এল না গোল

মেসি তার জোনে একটা ফ্রি কিক পেয়েছিলেন, তা গিয়ে লেগেছে দেয়ালে। তার আগে পরে মুহুর্মুহু আক্রমণ করেও গোলে দেখা পায়নি আর্জেন্টিনা। ফলে যোগ করা অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষেও স্কোরলাইন রইল ১-১। সুইজারল্যান্ড টিকে রইল ম্যাচে।

১২ জুলাই ২০২৬, ০৩:০২ এএম

দশ জনের দলের বিপক্ষেও গোল করতে পারল না আর্জেন্টিনা

খেলা গড়াল অতিরিক্ত সময়ে!
দশ জনের দলের বিপক্ষেও আর্জেন্টিনা খেলল তাদের নেতিবাচক ফুটবলটাই। শেষ দিকে আক্রমণ করেছে বটে। সেসব আলোর মুখ দেখেনি। খেলা গড়াল অতিরিক্ত সময়ে।

১২ জুলাই ২০২৬, ০২:৩৫ এএম

দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইজারল্যান্ডের এমবোলো

দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইজারল্যান্ডের এমবোলো

প্রথমার্ধে ৪৪ মিনিটে হলুদ কার্ড দেখেছিলেন ব্রিল এমবোলো। সেই তিনি অভিনয় করে দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন তিনি। ভিএআর দেখে এসে তাকে হলুদ কার্ডটি দেখালেন রেফারি। এমবোলোর বিদায়ে সুইজারল্যান্ড পরিণত হলো ১০ জনের দলে।

১২ জুলাই ২০২৬, ০২:৩০ এএম

আর্জেন্টিনার জালে গোল এনদোয়ের, সমতায় সুইসরা

আর্জেন্টিনার জালে গোল এনদোয়ের, সমতায় সুইসরা

শেষ দশ মিনিট ধরে আর্জেন্টিনা যেন বাসপার্ক করে বসেছিল। সুইসদের আক্রমণের আহ্বান জানাচ্ছিল। সেটাই শেষমেশ কাল হলো। বাম পাশ থেকে আক্রমণে উঠে এনদোয়ে দারুণ এক শটে মার্তিনেজকে এড়িয়ে বল জড়ালেন জালে।

আর্জেন্টিনা ১-১ সুইজারল্যান্ড

১২ জুলাই ২০২৬, ০২:২৮ এএম

আবারও মার্তিনেজের সেভ বাঁচাল আর্জেন্টিনাকে

বক্সে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে দারুণ একটা হেডার যাচ্ছিল আর্জেন্টিনা গোলমুখে, সেটা দারুণভাবে ঠেকালেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এর একটু পর বক্সের বাইরে থেকে একটা শটও ঠেকালেন তিনি।

১২ জুলাই ২০২৬, ০২:১৪ এএম

ভয় ধরিয়ে দিয়েছিল সুইজারল্যান্ড

ভয় ধরিয়ে দিয়েছিল সুইজারল্যান্ড

৫০ মিনিটে মাঝমাঠ থেকে দারুণ একটা বল পেয়েছিলেন ব্রিল এমবোলো। তার সামনে ছিলেন দুই ডিফেন্ডার, পাশে ছিলেন আরেক সতীর্থ। তিনি শেষ মুহূর্তে পাস বাড়ান সতীর্থকে, তিনি শট নেবেন, এমন সময়ে স্লাইডিং ট্যাকলে তিনি ঠেকান তাকে। ভয় ধরিয়ে দিয়েছিল সুইসরা, তবে তা শেষে দেখা গেল আগেই অফসাইডের কাটায় পড়ে গেছেন এমবোলো।

১২ জুলাই ২০২৬, ০১:৫২ এএম

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

প্রথমার্ধের শেষ দিকে আর্জেন্টিনা আক্রমণে উঠেছিল বারকয়েক। তবে গোলের দেখা পায়নি। তবে তাতে সমস্যা নেই। এগিয়ে থেকেই বিরতিতে গেছে লিওনেল মেসির দল।

১২ জুলাই ২০২৬, ০১:৩৯ এএম

আর্জেন্টিনা রক্ষণে চাপ বাড়াচ্ছে সুইজারল্যান্ড

আবারও সেই পুরোনো গল্প! একটা গোল দিয়ে আর্জেন্টিনা গিয়ার বদল করেছে, শক্তি সংরক্ষণের নীতিতে ফেরত এসেছে আবার। হাইড্রেশন ব্রেকের আগে যে আক্রমণের ধারা ছিল আর্জেন্টিনার, সেটা স্তিমিত হয়ে গেছে বিরতির পর।

সে সুযোগটা নিচ্ছে সুইজারল্যান্ড, আর্জেন্টিনা রক্ষণে চাপ বাড়াচ্ছে শেষ ১০ মিনিট ধরে। একের পর এক আর্জেন্টিনার ডিফেন্সিভ থার্ডে ফ্রি কিক, কর্নার, থ্রো ইন জিতেই যাচ্ছে।

১২ জুলাই ২০২৬, ০১:৩৩ এএম

আর্জেন্টিনাকে বিপদ থেকে রক্ষা করলেন মার্তিনেজ

আর্জেন্টিনাকে বিপদ থেকে রক্ষা করলেন মার্তিনেজ

লিসান্দ্রো মার্তিনেজের ভুলে আর্জেন্টিনা গোল হজম করেই বসেছিল। গোলমুখে ব্রিল এমবোলোর সামনে ছিলেন শুধু এমি মার্তিনেজ। তবে তিনি সামনে এগিয়ে এসে আটকে দিলেন এমবোলোকে। বিপদ থেকে রক্ষা পেল আর্জেন্টিনা।

১২ জুলাই ২০২৬, ০১:২৫ এএম

এগিয়ে থেকে হাইড্রেশন ব্রেকে আর্জেন্টিনা

প্রথম হাইড্রেশন ব্রেকের আগে আর্জেন্টিনা গোল পেয়ে গেছে আলেক্সিস ম্যাক আলিস্টারের কল্যাণে। তার আগে সুইজারল্যান্ড বেশ চাপে রেখেছিল আর্জেন্টিনাকে। ম্যাক আলিস্টারের সেই গোল আর্জেন্টিনাকে শক্ত অবস্থানে এনে দিয়েছে। এই পরিস্থিতিতে হাইড্রেশন ব্রেকে গেল দুই দল।

১২ জুলাই ২০২৬, ০১:২২ এএম

সো'র দূরপাল্লার নিচু শট, ভালোভাবে ঠেকালেন মার্তিনেজ

শেষ দুই দিনে দুটো গোল এসেছে দূরপাল্লার নিচু শট গোলরক্ষক ঠিকঠাক ঠেকাতে না পারার কারণে। সে কারণে এই শটের গুরুত্ব বেড়ে গেছে বৈকি! আর্জেন্টিনার বিরুদ্ধেও একই রকম শটের চেষ্টা করলেন সো। তার শটটা ভালোভাবেই কোলে তুলে নিলেন এমিলিয়ানো মার্তিনেজ।

১২ জুলাই ২০২৬, ০১:১২ এএম

আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন ম্যাক অ্যালিস্টার

আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন ম্যাক অ্যালিস্টার

১১ মিনিটে প্রথম গোলের দেখা পেয়ে গেল আর্জেন্টিনা। গোলটা করলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। লিওনেল মেসির কর্নার থেকে মাথা ছুঁইয়ে দারুণ এক গোল করে বসেন তিনি। 

আর্জেন্টিনা ১-০ সুইজারল্যান্ড

১২ জুলাই ২০২৬, ০১:০৫ এএম

সুইজারল্যান্ড একাদশে ১ পরিবর্তন

সুইজারল্যান্ড দলে আছে একটি পরিবর্তন। আরডন জাশারির বদলে দলে ঢুকেছেন জিবরিল সো।

সুইজারল্যান্ড একাদশ–

কোবেল; 

জাকারিয়া, এলভেদি, আকানজি, রদ্রিগেজ; 

ফ্রয়লার, জাকা; 

এনদয়ে, সো, রেইডার;

এমবোলো।

১২ জুলাই ২০২৬, ০১:০৪ এএম

আর্জেন্টিনা একাদশে পরিবর্তন নেই

একাদশে কোনো পরিবর্তন আনেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মিশর ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার একাদশ—

এমিলিয়ানো মার্তিনেজ;

মলিনা, লিসান্দ্রো মার্তিনেজ, রোমেরো, তালিয়াফিকো;

পারদেস;

ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার ও দে পল;

আলভারেজ ও মেসি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম