Logo
Logo
×
   

খেলা

নিয়মে থাকলেও লাউতারোকে লাল কার্ড দেখাননি রেফারি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০১:৪৩ এএম

নিয়মে থাকলেও লাউতারোকে লাল কার্ড দেখাননি রেফারি

গোলের পর মার্টিনেজ মাঠের বিজ্ঞাপনী বোর্ড টপকে গ্যালারির বেষ্টনীতে চড়ে সমর্থকদের সঙ্গে উল্লাসে মাতেন।

অতিরিক্ত সময়ের চরম উত্তেজনা আর একাধিক বিতর্কের মধ্য দিয়ে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

ম্যাচের প্রায় ৫০ মিনিট ১০ জন নিয়ে খেলা সুইজারল্যান্ডের প্রতিরোধ শেষ পর্যন্ত ভেঙে পড়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের জোড়া আঘাতে। 

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টাইন সমর্থকদের বাঁধভাঙা উল্লাসে ভাসিয়ে ম্যাচের ১১২তম মিনিটে আলভারেজ এক অসাধারণ গোল করেন এবং অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের গোলে দলের জয় নিশ্চিত হয়। 

তবে ম্যাচের অন্যতম বড় বিতর্কটি তৈরি হয় লাউতারো মার্টিনেজের গোল উদযাপনকে কেন্দ্র করে। গোল করার পর মার্টিনেজ মাঠের বিজ্ঞাপনী বোর্ড টপকে গ্যালারির বেষ্টনীতে চড়ে সমর্থকদের সঙ্গে উল্লাসে মাতেন। 

কিন্তু নিয়ম অনুযায়ী, এমন উদযাপনের জন্য কার্ড দেখার বিধান থাকলেও পর্তুগিজ রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো থেকে বিরত থাকেন। 

উল্লেখ্য, মার্টিনেজ ম্যাচের ৯৮তম মিনিটে ইতোমধ্যেই একটি হলুদ কার্ড পেয়েছিলেন। রেফারি যদি নিয়ম অনুযায়ী তাকে দ্বিতীয় হলুদ কার্ড (যা লাল কার্ডে পরিণত হতো) দেখাতেন, তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে মার্টিনেজকে মাঠের বাইরে থাকতে হতো। 

ফলে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করছেন, রেফারি মার্টিনেজকে বিদায় না করে আর্জেন্টিনাকে বড় ধরনের সহায়তা করেছেন যা চলমান বিতর্কে নতুন করে ঘি ঢেলেছে। 

সূত্র: এনডিটিভি  

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম