Logo
Logo
×
   

খেলা

মেসির মতো ২০৩০ বিশ্বকাপে খেলবেন কিনা জানালেন কেইন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম

মেসির মতো ২০৩০ বিশ্বকাপে খেলবেন কিনা জানালেন কেইন

হ্যারি কেইন। সংগৃহীত ছবি

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ২০৩০ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলবেন কিনা, তা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না।

আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ম্যাচে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে দুই গোল হজম করে বিদায় নিতে হয় থমাস টুখেলের দলকে।

ম্যাচ শেষে ৩২ বর্ষী কেইন বলেন, এখনই ২০৩০ বিশ্বকাপ নিয়ে কথা বলার সময় নয়। আমি বছর ধরে এগোতে চাই এবং তখন নিজেকে কেমন অনুভব করি, সেটার ওপরই সব নির্ভর করবে।

তিনি আরও বলেন, জাতীয় দল আমার গর্ব, আমার সবচেয়ে প্রিয় জায়গা। চার বছর অনেক দীর্ঘ সময়। আগামী গ্রীষ্মে আমার বয়স হবে ৩৩। তবে লিও (মেসি)-কে দেখুন, ৩৯ বছর বয়সেও সে সর্বোচ্চ পর্যায়ে খেলছে। তাই আমি কখনও নিজের জন্য সীমা টানতে চাই না। আপাতত এই কঠিন হার কাটিয়ে ওঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ গোল করেছেন কেইন। শনিবার ফ্রান্সের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলে গোল্ডেন বুটের লড়াইয়ে টিকে থাকার সুযোগ থাকবে তার। তবে বর্তমানে ৮ গোল করে এগিয়ে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম