Logo
Logo
×
   

খেলা

কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৪ পিএম

কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যু

ওয়েস্ট ইন্ডিজের সোনালি প্রজন্মের ক্রিকেটার কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়।

আর কয়েকদিন পরই জীবনে পূর্ণ হতো ৯০ বছর, জন্মদিনের মাত্র কয়েকদিন আগে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। 

টেস্ট ক্রিকেটে একসময় সর্বোচ্চ রানের ইনিংসের মালিক ছিলেন তিনি। ব্রায়ান লারা ৩৭৫ রান করার আগে তার ৩৬৫ রানের ইনিংসই ছিল ইতিহাসের সবচেয়ে বড় ব্যক্তিগত ইনিংস। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে ৩৬৫ রান করে অপরাজিত ছিলেন তিনি, যে রেকর্ড অক্ষুণ্ণ ছিল ১৯৯৪ সাল পর্যন্ত।

ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও কম যেতেন না। এ কারণে শীর্ষস্থানীয় ব্যাটার হওয়া সত্ত্বেও পরিচয় ছিল অলরাউন্ডার হিসেবে। পেস বোলিং ও স্পিন বোলিং- দুইয়েই ছিলেন পারদর্শী।

স্যার গ্যারি সোবার্সকে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হতো। আগামী ২৮ জুলাই ৯০ বছর পূর্ণ হতো তার। তার আগে ৮৯ বছর বয়সেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম