বিশ্বকাপে সরাসরি খেলবে বাছাইপর্বের চ্যাম্পিয়নরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আগামী বছর ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত আইসিসির ১৪তম ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ১২ দল নিয়ে আয়োজিত আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
আর মাত্র দুই মাস পর তথা সেপ্টেম্বরের শেষ দিকে জানা যাবে র্যাংকিং অনুযায়ী কারা বিশ্বকাপে সরাসরি খেলবে। র্যাংকিংয়ের শীর্ষে থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। মূল লড়াইটা হবে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে।
এ মুহূর্তে ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ে ৯ নম্বরে আছে বাংলাদেশ ক্রিকেট দল। আর ১০ নম্বরে আছে দুইবারের সাবেক চ্যাম্পিয়ণ ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বকাপের আগে হবে বাছাইপর্ব। বাছাই পর্বে যারা চ্যাম্পিয়ন হবে তারা ১১তম দল হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। আর বাছাইপর্বের ২য়, ৩য় ও ৪র্থ দল নিয়ে হবে সুপার সিরিজ। সেখান থেকে সেরা দলকে নিয়ে হবে ১২ দলের বিশ্বকাপ।
২০২৭ সালের শুরুর দিকে হতে পারে বিশ্বকাপের বাছাইপর্ব। আগের মতো এবারো ১০ দল নিয়ে হবে বাছাইপর্ব। যাদের ভাগ করা হবে দুটি গ্রুপে। প্রতি গ্রুপ থেকে তিনটি করে দল নিয়ে এরপর হবে সুপার সিক্স রাউন্ড।
বিগত দুটি বিশ্বকাপ হয়েছে ১০ দল নিয়ে। এবার হবে ১২ দল নিয়ে। এই ১২ দলকে ভাগ করা হবে দুটি গ্রুপে। প্রতি গ্রুপের শীর্ষ ৩ দল আর পরবর্তী সেরা দল নিয়ে মোট ৭ দলের সুপার সেভেন হবে পরের রাউন্ডে। এই সুপার সেভেনের শীর্ষ ৪ দল যাবে সেমিফাইনালে।
