Logo
Logo
×
   

খেলা

৩৩ বছর বয়সে ভারতীয় দলে ডাক, কে এই সারাংশ জৈন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:৫৫ পিএম

৩৩ বছর বয়সে ভারতীয় দলে ডাক, কে এই সারাংশ জৈন?

সংগৃহীত

আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অফস্পিন অলরাউন্ডার সারাংশ জৈন। জীবনের ৩৩টি বসন্ত পার করে দেওয়ার পর অবশেষে তিনি জাতীয় দলের ডাক শুনতে পেলেন এবার।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন ওয়াশিংটন সুন্দর। তার জায়গাতেই দলে ডাক পেয়েছেন সারাংশ।

ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কা দলে একাধিক বাঁহাতি ব্যাটসম্যান থাকায় নির্বাচকরা তাকে বিবেচনায় রেখেছেন। সম্প্রতি ইন্ডিয়া এ দলের শ্রীলঙ্কা সফরে দুর্দান্ত খেলেছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। 

দ্বিতীয় চার দিনের ম্যাচে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলার পাশাপাশি ছয়টি উইকেটও নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৩১.৭৫ গড়ে ২২২৩ রান এবং ২৭.৩০ গড়ে ১৮৮ উইকেট আছে তার।

জাতীয় দলে ডাক পেয়েই একটা রেকর্ড গড়ে ফেলতে পারেন সারাংশ। চলতি শতাব্দীতে প্রথমবারের মতো ৩৩ বা তার চেয়ে বেশি বয়সে অভিষেকের দুয়ারে চলে এসেছেন তিনি। দুই টেস্টের কোনোটিতে একাদশে ডাক পেলেই এই রেকর্ড গড়ে ফেলবেন তিনি। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম