Logo
Logo
×
   

খেলা

ফ্লাইট জটিলতায় ইতালিতে আটকা পড়েছেন বাংলাদেশি ফুটবলার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫৫ পিএম

ফ্লাইট জটিলতায় ইতালিতে আটকা পড়েছেন বাংলাদেশি ফুটবলার

কানাডা থেকে দেশে আসার পথে ইতালির রোমে ফ্লাইট জটিলতায় পড়েছেন বাংলাদেশের ফুটবলার কাজেম শাহ। কাজেমের সাথে তার বাবা সাবেক ক্রিকেটার হালিম শাহ, মা এবং বোনও রয়েছেন।

ইতালির রোম থেকে কাজেমের বাবা হালিম শাহ বলেন, টরেন্টো থেকে বাংলাদেশ বিমানে রোমে আসার পর বিমানে আট ঘণ্টা বসে থাকতে হয়েছে। বিমানের জটিলতার কারণে পরবর্তীতে আমাদের হোটেলে স্থানান্তর করেছে।

তিনি বলেন, কানাডিয়ান পাসপোর্ট থাকায় আমরা হোটেল পেয়েছি। যাদের সেনজেন ভিসা নেই কিংবা কানাডা, আমেরিকার পাসপোর্ট নেই জানি না তাদের কি অবস্থা এখনো। রোম থেকে ঢাকায় কখন পৌঁছাতে পারব জানি না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম