Logo
Logo
×
   

খেলা

ফুটবল বিশ্বকাপে খেলতে চলেছে বাংলাদেশের ৪৬ ধাপ পেছনে থাকা দেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:৪২ এএম

ফুটবল বিশ্বকাপে খেলতে চলেছে বাংলাদেশের ৪৬ ধাপ পেছনে থাকা দেশ

সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের সেরা চমক ছিল অভিষিক্ত কেপ ভার্দে। আগামী বছর ব্রাজিলে হতে যাওয়া মেয়েদের ফুটবল বিশ্বকাপে দেখা যাবে আরেক আফ্রিকান চমক মালাউইকে। বিশ্ব ফুটবলের মানচিত্রে মালাউই বড় কোনো নাম নয়। আফ্রিকার ফুটবলেই তারা পড়ে থাকে আড়ালে। মেয়েদের আফ্রিকা কাপ অব নেশন্সে এবারই প্রথম খেলছে দেশটি। সেখানে একের পর এক রূপকথা লিখে ২০২৭ ফিফা নারী বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মালাউই। গত পরশু রাতে মরক্কোর রাবাতে কোয়ার্টার ফাইনালে আফ্রিকার পরাশক্তি ঘানাকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে তারা।

এই ফল কতটা চপকপ্রদ, তা বলে দেবে পরিসংখ্যান। মেয়েদের ফিফা র‌্যাংকিংয়ে মালাউই রয়েছে ১৫৩ নম্বরে, আর ঘানা ৬০-এ। এমনকি বাংলাদেশের (১০৭) চেয়েও অনেক পিছিয়ে মালাউই। ২০০২ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা সেই দলটিই আলোকিত করবে বিশ্বকাপ। এই প্রথম বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া মালাউই আফ্রিকা কাপ অব নেশন্সে যাত্রা শুরু করে ভূমিকম্প ঘটিয়ে। প্রথম ম্যাচে তারা ৩-২ গোলে হারিয়ে দেয় রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন ও র‌্যাংকিংয়ে ১১৭ ধাপ এগিয়ে থাকা নাইজেরিয়াকে। পরের ম্যাচে তারা ৩-১ গোলে হারায় র‌্যাংকিংয়ে ৫৪ ধাপ এগিয়ে থাকা মিসরকে। গ্রুপপর্বের শেষ ম্যাচে জাম্বিয়ার কাছে হারলেও কোয়ার্টার ফাইনালে আবার জ্বলে উঠে তারা। নিভিয়ে দিল তিনবার বিশ্বকাপে খেলা ঘানাকে। অথচ টুর্নামেন্ট শুরুর আগে প্রীতি ম্যাচে ঘানার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল মালাউই।

নেশন্স কাপের সেমিফাইনালে ওঠা চার দল সরাসরি খেলবে ২০২৭ বিশ্বকাপে। মালাউইয়ের আগে বিশ্বকাপের টিকিট কেটেছে আলজেরিয়া, মরক্কো ও ক্যামেরুন। ফাইনালে ওঠার লড়াইয়ে মালাউই লড়বে আলজেরিয়ার বিপক্ষে। স্বাগতিক মরক্কোর প্রতিপক্ষ ক্যামেরুন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .