Logo
Logo
×
   

খেলা

পেলের সাবেক ক্লাবে যোগ দিচ্ছেন শমিত সোম?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:৫৬ এএম

পেলের সাবেক ক্লাবে যোগ দিচ্ছেন শমিত সোম?

সংগৃহীত

নিউইয়র্ক কসমস। ক্লাবটি বাংলাদেশে পরিচিত ব্রাজিল কিংবদন্তি পেলের খেলোয়াড়ি জীবনের শেষ ক্লাব হিসেবে। কিন্তু সেই ক্লাবটি এবার নতুন পরিচয়ে পরিচিত হতে পারে এই দেশে। বাংলাদেশের মিডফিল্ডার শমিত সোম নিউইয়র্ক কসমসে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে এবার।

কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে তিন বছর কাটিয়েছেন। এরপর কিছুদিন ক্লাব ছাড়া ছিলেন। এবার তিনি যোগ দিতে পারেন পেলের সাবেক ক্লাব নিউইয়র্ক কসমসে। ক্লাবটি বর্তমানে যুক্তরাষ্ট্রের ফুটবল কাঠামোর তৃতীয় স্তরে খেলে। যদিও শমিত কিংবা নিউইয়র্ক কসমস, কেউই আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেনি।

বাংলাদেশি বংশোদ্ভূত শমিত জানুয়ারিতে ক্যাভালরি ছাড়েন। ক্লাবটি ২০২৬ মৌসুমের আগে তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করে। কানাডিয়ান এই ক্লাবে তিনি তিন মৌসুম কাটান।

এদিকে নিউইয়র্ক কসমসের রয়েছে গৌরবময় ইতিহাস। ১৯৭০-এর দশকে ফুটবল কিংবদন্তি পেলে তো বটেই, জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও এই ক্লাবে খেলেছেন। পেলে ১৯৭৫ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত এই ক্লাবে খেলেন। সেই সময়েই বেকেনবাওয়ারও কসমসে যোগ দেন।

শমিত এর আগে কানাডার হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছেন। পরে গত বছর বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর তিনি বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।

২০২৫ সালের জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের হয়ে অভিষেক হয় শমিতের। এর প্রায় চার মাস পর বাছাইপর্বের পরের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হারা ম্যাচে তিনি নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম