Logo
Logo
×
   

খেলা

২ বছর পর সুখবর পেলেন বাবর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৬:০৪ পিএম

২ বছর পর সুখবর পেলেন বাবর

২০২৪ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম শীর্ষ দশে ফিরলেন পাকিস্তানি তারকা। ২০২২ সালের ডিসেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে ক্যারিয়ার–সেরা দ্বিতীয় স্থানে উঠেছিলেন বাবর। বুধবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উন্নতি করে দশম স্থানে উঠে এসেছেন বাবর।

পোর্ট অব স্পেনে গত বুধবার শেষ হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় পাকিস্তান। তিন বছরের বেশি সময় পর প্রতিপক্ষের মাঠে এটাই প্রথম টেস্ট জয় পাকিস্তানের। সে জয়ে দারুণ ভূমিকা রাখা বাবর, আবদুল্লাহ শফিক ও সাজিদ খান হালনাগাদ এই র‌্যাঙ্কিংয়ে পুরস্কারটা পেলেন।

পাকিস্তানের প্রথম ইনিংসে ৮৮ রান করেন বাবর। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৪ রানে ম্যাচ জেতান। শফিক প্রথম ইনিংসে ১৬০ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় ইনিংসে ২৪ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান ২৫ ধাপ উন্নতি করে টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৩২তম স্থানে উঠে এসেছেন।

ওয়েস্ট ইন্ডিজের দুই ইনিংস মিলিয়ে মোট ৮ উইকেট নেওয়া অফ স্পিনার সাজিদ পাঁচ ধাপ উন্নতি করে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৩০তম স্থানে উঠে এসেছেন। পাকিস্তানের প্রথম ইনিংসে ব্যাট হাতে মূল্যবান ৩০ রান করায় টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও পাঁচ ধাপ উন্নতি হয়েছে সাজিদের। এখন ৩২তম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম