Logo
Logo
×
   

খেলা

ইমরান খানের নেতৃত্বে খেললে টেস্টে ৪০০ উইকেট পেতাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৭:২৮ পিএম

ইমরান খানের নেতৃত্বে খেললে টেস্টে ৪০০ উইকেট পেতাম

ক্রিকেট বিশ্বের দ্রুত গতির পেসার শোয়েব আখতার আক্ষেপ করে বলেছেন, যদি ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান দলে খেলতাম তাহলে টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁতে পারতাম।

শোয়েব আখতার ৪৬টি টেস্টে ১৭৮ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন। তবে তার বিশ্বাস, বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খানের অধীনে খেলতে পারলে পরিসংখ্যান আরও সমৃদ্ধ হতে পারত। ইমরানকেই নিজের ‘স্বপ্নের অধিনায়ক’ হিসেবে মনে করেন পাকিস্তানের এই গতিদানব। 

১৯৯৭ সালের ২৯ ডিসেম্বর নিজের শহর রাওয়ালপিন্ডিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল শোয়েব আখতারের। কিন্তু ততদিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন ইমরান খান।

অভিষেকের পর থেকে শোয়েক আখতার পাকিস্তানের হয়ে বিভিন্ন অধিনায়কের নেতৃত্বে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের শুরুর দিকের শোয়েবের কেটেছে ওয়াসিম আকরামের নেতৃত্বে। তরুণ শোয়েবকে টেস্ট অভিষেক করানোর বিষয়ে শুরুতে ওয়াসিম আকরা আপত্তি করেন।  

শুধু অধিনায়কত্ব নয়, অতিরিক্ত গতিতে বল করার কারণে নিজের শরীরের ওপর যে ভয়াবহ চাপ নিতে হয়েছে, সেটিও তুলে ধরেছেন শোয়েব।

তিনি বলেন, প্রতিদিন দলের অন্যদের চেয়ে প্রায় তিন ঘণ্টা আগে ঘুম থেকে উঠতে হতো তাকে। প্রথমে সাইক্লিং, এরপর জিম, এভাবেই শুরু হতো তার দিন। অতিরিক্ত পরিশ্রমের কারণে হাঁটুতে সমস্যা তৈরি হতো, এমনকি হাঁটু ‘লক’ হয়ে যেত বলেও জানান তিনি।

শোয়েবের ভাষায়, হাঁটু থেকে তরল বের করতে হতো, ওষুধ লাগাতে হতো এবং বরফ দিতে হতো। এরপর মাঠে গিয়ে ম্যাচে বল করতে হতো। ম্যাচ শেষ হওয়ার পর সুস্থ হতে আরও প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগত।

পাকিস্তানের হয়ে ৪৬ টেস্টে ১৭৮ উইকেটের পাশাপাশি ১৬৩ ওয়ানডেতে ২৪৭টি এবং ১৫টি টি-টোয়েন্টিতে ২১টি উইকেট নিয়েছেন শোয়েব আখতার।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম