Logo
Logo
×
   

খেলা

মিরাজকে কী বলেছেন স্টার্ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১০:৪২ পিএম

মিরাজকে কী বলেছেন স্টার্ক

ঘরের মাঠেই কোণঠাসা হয়ে পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ১৯৮ রানের জবাবে বাংলাদেশ করে ৪২৬ রান।

২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৬১ রান করতেই ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। তৃতীয় দিনের খেলা শেষে এখনো ৬৭ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

আগের দিন বাংলাদেশের লিড বেড়ে যাওয়ায় চাপে পড়ে মেজাজ হারিয়ে মিরাজের সঙ্গে তর্কে জড়ান অস্ট্রেলিয়ান তারকা পেসার মিচেল স্টার্ক। দ্বিতীয় দিনের শেষ দিকে বাংলাদেশের ইনিংস এগিয়ে নেওয়ার সময় মিরাজের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার। স্টার্কের ক্ষোভের কারণ ছিল, মিরাজ নাকি পিচের ওপর দিয়ে দৌড়াচ্ছেন।

ঘটনার সময় স্টার্ককে বলতে শোনা যায়, ‘তুমি এখন বাংলাদেশে নেই’। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। স্টার্কের এমন প্রতিক্রিয়ায় মাঠের উত্তেজনাও বাড়ে।

পরদিন সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘তেমন কিছু হয়নি। শুধু ব্যাটিং করার পর সামনে চলে এসেছিল। ও... আমিও আবার বলটা... ওকে দেখতে পারি নাই। উইকেটের ভিতর থেকে রানটা নিয়েছিলাম। বাট এটা ক্রিকেট খেলার মাঠে হতে পারে।’

মিরাজ আরও জানান, সকালে স্টার্ক নিজেই তার সঙ্গে কথা বলেছেন। সেখানে আগের দিনের ঘটনা নিয়ে স্টার্ক বিষয়টি হালকা করে দেখেছেন বলেই জানান মিরাজ।

তার ভাষায়, ‘আজকে সকালবেলা ও আমার সঙ্গে কথা বলেছে এবং কালকে যেটা হয়েছে ও বলেছে যে, না ইটস ওকে, এটা... মানে ভুল হয়েছে, ঠিক আছে, ইটস ওকে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম