Logo
Logo
×
   

খেলা

‘আমরা কখনো ভাবিনি তোমরা এভাবে ক্রিকেট খেলতে পারো’, মিরাজকে গিলক্রিস্ট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:০৩ পিএম

‘আমরা কখনো ভাবিনি তোমরা এভাবে ক্রিকেট খেলতে পারো’, মিরাজকে গিলক্রিস্ট

বাংলাদেশের পারফরম্যান্সে বিস্ময় প্রকাশ করেছেন কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট।

ঐতিহাসিক টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছে বাংলাদেশ দল। বিশেষ করে কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের প্রশংসা মেহেদী হাসান মিরাজের কাছে ছিল বিশেষ আনন্দের।

ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এখানে সব কিংবদন্তি খেলোয়াড়কে দেখেছি। আজ আমি পাঁচ উইকেট নেওয়ার পর অ্যাডাম গিলক্রিস্ট আমার সাক্ষাৎকার নিয়েছেন, বিষয়টি আমার খুব ভালো লেগেছে।’   

তিনি জানান, সাক্ষাৎকারের সময় গিলক্রিস্ট বাংলাদেশের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন এবং দলকে অভিনন্দন জানান। মিরাজ বলেন, ‘তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন, বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে।’

বাংলাদেশের পারফরম্যান্সে বিস্ময় প্রকাশ করে গিলক্রিস্ট বলেন, ‘তোমরা আমাদের অবাক করে দিয়েছ। আমরা কখনো ভাবিনি তোমরা এভাবে ক্রিকেট খেলতে পারো।’

এমন একজন কিংবদন্তি ক্রিকেটারের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া দলের জন্য গর্বের বলে মনে করেন মিরাজ। তিনি বলেন, ‘এমন একজন কিংবদন্তি যখন আমাদের দল সম্পর্কে এত ভালো কথা বলেন, তখন নিজের কাছেও খুব ভালো লাগে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম