Logo
Logo
×
   

খেলা

স্মিথ-লিটনের কথার লড়াই ধরা পড়ল স্টাম্প মাইকে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:৫৫ পিএম

স্মিথ-লিটনের কথার লড়াই ধরা পড়ল স্টাম্প মাইকে

ডারউইন টেস্টে ৯ উইকেটের জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাঠে প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ ক্রিকেট দল। তবে টেস্ট জয়ের ঠিক আগের দিন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসের মধ্যে কথার লড়াই হয়। সেটা ধরা পরে স্টাম্প মাইক্রোফোনে। সেই লড়াইকে বাংলাদেশ দলের নির্ভীক মানসিকতার প্রতীক বলে মনে করছে ফক্স ক্রিকেট। 

অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করছিলেন স্মিথ। তাইজুল ইসলামের একটি বল স্মিথের লেগ সাইড দিয়ে জমা পড়ে উইকেটকিপার লিটনের গ্লাভসে। আউটের আবেদন করেন লিটন। কিন্তু আম্পায়ার আউট দেননি।

বাংলাদেশ তখন রিভিউ নেবে কি না, তা নিয়ে দোটানায় ছিল। সে মুহূর্তে স্মিথকে বলতে শোনা যায়, ‘নিয়ে নাও। যাও, রিভিউ নাও। ব্যবহার করো। আরেকটা রিভিউ নষ্ট করো। যা খুশি করো।’

বাংলাদেশ শেষ পর্যন্ত রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। উইকেটের পেছনে থাকা লিটন তখন স্মিথকে বলেন, ‘তুমি ব্যাট করো। শুধু ব্যাট করো।’

স্মিথের পাল্টা জবাব, ‘আমি ব্যাট করছি।’ লিটন আবারও বলেন, ‘শুধু ব্যাট করো।’ এবার স্মিথ কিছুটা জোরের সঙ্গেই জবাব দেন,  ‘না, আমি যা চাই তা-ই করব, আমি যা চাই তা করতে পারি।’

কিন্তু স্মিথ ক্রিজে যেটা চেয়েছিলেন, সেটা পারেননি। ব্যক্তিগত ৪৪ রানে মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়ে যান। তবে কথার সেই লড়াই বলে দেয়, ডারউইনে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে টেস্ট জয়ে বাংলাদেশ দল কতটা আত্মবিশ্বাসী ছিল।

ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেন্ডন জুলিয়ান এই ঘটনাটি আলাদা করে তুলে ধরেন। তার ভাষায়, ‘বাংলাদেশ লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। ছোট্ট একটা বাগ্‌বিতণ্ডা হয়েছিল। আমার মনে হয়, স্টিভ স্মিথ একটু বাগ্‌যুদ্ধ করে খেলার মধ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিলেন।’

এবিষয়ে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার বলেন, ‘লিটন স্মিথের সঙ্গে ওই ছোট্ট কথার লড়াইয়ে জড়িয়ে পড়ার পর পুরো ইনিংসে তারা আর চুপ থাকেননি। এটা অবিশ্বাস্য। নিজেদের ওপর বিশ্বাসটা ছিল তাদের, ক্ষুধার্ত ছিল।’

শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম