Logo
Logo
×
   

Advertisement

খেলা

সেই ৩ ফুটবলারকে ছেড়ে দিচ্ছে চেলসি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম

সেই ৩ ফুটবলারকে ছেড়ে দিচ্ছে চেলসি

Advertisement

গ্রীষ্মকালীন দলবদলের শেষ মুহূর্তে স্কোয়াড ছোট করতে নড়েচড়ে বসেছে চেলসি। ট্রান্সফার স্পেশালিস্ট ফাব্রিজিও রোমানোর মতে, সাম্প্রতিক প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়া নিকোলাস জ্যাকসন, লিয়াম ডেলাপ এবং তোসিন আদারাবিয়োও এখন দলবদলের জন্য উন্মুক্ত। অর্থাৎ স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে—তারা চাইলে এখন ক্লাব পরিবর্তন করতে পারেন।

স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, সেনেগাল তারকা জ্যাকসনের মূল্য প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ড নির্ধারণ করেছে চেলসি। বায়ার্ন মিউনিখে লোনে কাটানোর পর তার প্রতি আগ্রহ দেখাচ্ছে অ্যাস্টন ভিলা।

গত গ্রীষ্মে ইপসউইচ থেকে ৩০ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেওয়া সত্ত্বেও লিয়াম ডেলাপের ক্লাব ছাড়তে হতে পারে। ড্যানি ওয়েলবেক দলে আসার পর ফরোয়ার্ড পজিশনে প্রতিযোগিতা আরও তীব্রতর হয়েছে। ব্লুজরা ডেলাপের দাম ধরেছে প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড। 

অন্যদিকে তোসিনের আর্থিক বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে স্কাই স্পোর্টস নিশ্চিত করেছে, কোচ জাবি আলোনসো তার সেন্ট্রাল ডিফেন্ডারের সংখ্যা কমাতে চান এবং ফুলহামের এই সাবেক সেন্টার-ব্যাকের প্রতিও অন্যান্য ক্লাবের আগ্রহ রয়েছে।

এই তিনজনের মধ্যে সনেগালিজ স্ট্রাইকার জ্যাকসনই সবচেয়ে মূল্যবান। তাকে ৬৫ মিলিয়ন পাউন্ডে বিক্রি করতে পারলে চেলসি যেমন বড় তহবিল গঠন করতে পারবে, তেমনি নিয়মিত খেলার সুযোগ প্রয়োজন এমন একজন খেলোয়াড়ও নতুন ক্লাবে নিজেকে প্রমাণের সুযোগ পাবেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম