Logo
Logo
×
   

খেলা

২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:২১ এএম

২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট

বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে আরও বেশি সুযোগ দিতে নতুন টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন দলকে নিয়ে ৫০ ওভারের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ২৮ আগস্ট।

টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল। প্রতিযোগিতার সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

২৮ আগস্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দল। এরপর এক দিনের বিরতি দিয়ে ৩০ আগস্ট মাঠে নামবে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল।

প্রথম পর্বে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল অন্য দুই দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ফলে লিগ পর্বে প্রতিটি বয়সভিত্তিক দলের ক্রিকেটাররা অন্তত চারটি ম্যাচ খেলার সুযোগ পাবেন।

লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিযোগিতার সব ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .