Logo
Logo
×
   

খেলা

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ইংলিশ অলরাউন্ডার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৩৯ পিএম

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ইংলিশ অলরাউন্ডার

ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান। ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে ফেরার স্বপ্নে ধাক্কা খেলেন স্যাম কারান। চোটের কারনে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন এই ইংলিশ অলরাউন্ডার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কারানের কাউন্টি দল সারে ক্রিকেট ক্লাব।

কুঁচকির চোটের কারণে শুক্রবার অস্ত্রোপচার করাবেন কারান। এরপর পুনর্বাসনে যেতে হবে তাকে। অতিরিক্ত খেলার চাপের কারণে কয়েকটি শারীরিক সমস্যায় ভুগছিলেন কারান। ফলে পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টেস্টের দলে তাকে রাখা হয়নি।

সবশেষ ২০২১ সালের আগস্টে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন কারান। বেন স্টোকস অবসর নেওয়ার পর জো রুটের দলে কারানকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছিল। নির্বাচক মার্কাস নর্থ কারানকে দলে রাখার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।

সম্প্রতি নর্থ বলেছিলেন, ‘প্রথম দুই টেস্টে তাকে খেলানোটা অন্যায় হবে। আমাদের ব্যাকরুম স্টাফ ও মেডিকেল দল আগামী কয়েক সপ্তাহ তার সঙ্গে কাজ করবে, যাতে তৃতীয় টেস্টে সে বিবেচনায় আসতে পারে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা তাকে অনেক মূল্য দেই এবং ভবিষ্যতে অলরাউন্ডার হিসেবে ইংল্যান্ডের জন্য তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করি।’ 

সবশেষ দ্য হানড্রেডে গত মাসে খেলেছেন কারান। টুর্নামেন্টে এমআই লন্ডনের নেতৃত্বে ছিলেন তিনি। এর আগে ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজেও খেলেছিলেন তিনি। এই কুঁচকির চোটের কারণেই ২০২৬ সালের আইপিএল থেকেও ছিটকে গিয়েছিলেন কারান।

কারানের পাশাপাশি ইংল্যান্ড দলে খেলা নিয়ে শঙ্কা উইল জ্যাকসের। বর্তমানে অ্যাপেন্ডিক্স অপসারণের অস্ত্রোপচারের পর বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সেপ্টেম্বরে ইংল্যান্ডের সিরিজে জ্যাকস খেলতে পারবেন কি না, তার পুনর্বাসন পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .