Logo
Logo
×
   

Advertisement

খেলা

নারী হকির প্রতিভার খোঁজে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৫১ পিএম

নারী হকির প্রতিভার খোঁজে

Advertisement

তৃণমূল পর্যায় থেকে নারী হকি খেলোয়াড় তুলে আনার লক্ষে কাজ করে যাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। তারই ধারাবাহিকতায় হকি খেলোয়াড়দের দক্ষতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে দেশের সাতটি জেলা—বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট, নেত্রকোনা, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একযোগে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন নারায়ণগঞ্জ জেলায় নারী হকিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও সিলেকশন কমিটির চেয়ারম্যান সাজেদ এ. এ. আদেল, ফেডারেশন ও ডেভেলপমেন্ট কমিটির সদস্য মো. আশরাফুল আলম বাবলু, ফেডারেশনের সদস্য শাহীন হালিম ডন এবং নারী উইংয়ের সম্পাদক তারিকুজ্জামান নান্নু।

এছাড়া ব্র্যাক ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. ইশতিয়াক হাবিব এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের শীর্ষস্থানীয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে নারী হকি খেলোয়াড়দের উৎসাহিত করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম