Logo
Logo
×
   

Advertisement

খেলা

মার্তিনেজকে ‘পানির দামে’ পেয়ে গেল চেলসি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০১:১৬ পিএম

মার্তিনেজকে ‘পানির দামে’ পেয়ে গেল চেলসি

সংগৃহীত

Advertisement

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ অবশেষে দল পেলেন। তকে দলে ভেড়ানোর একেবারে কাছাকাছি চলে এসেছে চেলসি। তবে তাকে রীতিমতো পানির দামেই পেয়ে গেছে কোচ জাবি আলনসোর দল। 

অ্যাস্টন ভিলার সঙ্গে সাড়ে সাত মিলিয়ন পাউন্ডে চুক্তি হয়েছে বলে জানিয়েছে বিবিসি ও দ্য অ্যাথলেটিক। তার মার্কেটভ্যালুর চেয়ে তুলনামূলক কম দামেই তাকে পেয়ে যাচ্ছে চেলসি। ট্রান্সফারমার্কেট জানাচ্ছে বর্তমানে তার মার্কেটভ্যালু অন্তত ১১ মিলিয়ন পাউন্ড। সে হিসেবে তাকে ‘পানির দামে’ই পেয়ে গেছে ২০২১ সালের চ্যাম্পিয়ন্স লিগজয়ীরা।

৩৩ বছর বয়সী এই গোলরক্ষকের লন্ডনে মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তা শেষ হলেই জানা যাবে আনুষ্ঠানিক ঘোষণা।

চেলসি গোলরক্ষক রবার্ট স্যাঞ্চেজকে নিয়ে বেশ কিছুদিন ধরেই চিন্তিত ছিল দলটি। সোমবার ফুলহামের বিপক্ষে ৩-২ গোলের জয়ে স্যাঞ্চেজের কিছু ভুলও চোখে পড়েছিল। এরপরই বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজের দিকে হাত বাড়ায় চেলসি।

মার্তিনেজ দুই বছরের একটি চুক্তিতে সই করতে যাচ্ছেন বলে জানা গেছে। এই চুক্তিতে আরও এক বছরের সুযোগ থাকবে দুই পক্ষের সামনে। 

ভিলা থেকে তার সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে জাপানের গোলরক্ষক জিওন সুজুকির দলে আসার পর থেকে। সুজুকির আগমনের ফলে দলে জায়গা হারিয়েছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম