মেসির অবসরের ঘোষণায় হৃদয় ছুঁয়ে গেছে খুদে ভক্ত মানিকের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লিওনেল মেসির কোটি কোটি ভক্তের জন্য গত সোমবার, ৩১ আগস্ট ২০২৬ তারিখে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে, যখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিক বার্তার সাহায্যে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
২০০৫ সালে শুরু হওয়া ২০ বছরের এই গৌরবময় এই জার্নির ইতি টানেন। মেসি জানান, আলবিসেলেস্তেদের জন্য তার আর কিছুই দেওয়ার নেই। এই আকস্মিক বিদায়বার্তায় বিশ্বজুড়ে এবং বিশেষ করে বাংলাদেশ ও আর্জেন্টিনার রোজারিওতে মেসি ভক্তদের মাঝে বিষাদের ছায়া নেমে এসেছে।
এমন আবহে এক খুদে ভক্তের কথা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। শরীরী অক্ষমতাকে চ্যালেঞ্জ করে 'তে আমো' মন্ত্র জপে পৌঁছে যেতে চায় সে সুদূর আর্জেন্টিনায়। উদ্দেশ্য একটাই কিছু সময়ের জন্য কিংবদন্তী ফুটবল মহাতারকা মেসিকে একটু ছুঁয়ে দেখা। ছোট্ট মাণিক কি পারবে নিজের স্বপ্নপূরণ করতে? মেসির অবসর ঘোষণায় খুদে ভক্তের মনে একটাই প্রশ্ন।
গল্পটা শুনে বাস্তব মনে হলেও এটি আদতে একটি সিনেমার কাহিনী। 'তে আমো মেসি'র। সিনেমাতে প্রতিবন্ধকতাকে হার মানিয়ে মাণিকের দৃষ্টিভঙ্গিতে এমন এক পৃথিবী দেখানো হবে, যেখানে ফুটবল শুধুমাত্র খেলা নয়, বরং ভালোবাসা। পরিচালনায় রয়েছেন সুমন মৈত্র। খুদে ভক্তের অভিনয়ে দেখা যাবে অভিনয়ে শেখ ইমতিয়াজ আলিকে।
এছাড়া এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রিয়া গঙ্গোপাধ্যায়, মেহুলি সরকার, অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়, দেবাশিস গঙ্গোপাধ্যায়, অলোক সান্যাল-সহ অনেককেই। ছবিটির প্রযোজনা করেছেন জয়দীপ চক্রবর্তী এবং চৈতালি চক্রবর্তী, প্রযোজনা সংস্থা সাবিত্রী প্রোডাকশন। সঙ্গীত পরিচালনার দায়িত্বে চন্দ্রিমা চক্রবর্তী।
মানিকের ফুটবল আদর্শ লিওনেল মেসি। তার সবথেকে বড় স্বপ্ন, সে একদিন 'আইডল' মেসির সঙ্গে দেখা করবে। কিন্তু ভাগ্যের কী পরিহাস! মাণিকের শারীরিক প্রতিবন্ধকতা তোর এই স্বপ্ন কি পূরণ করতে পারবে। তবে হাঁটতে-চলতে অসুবিধে হলেও অদম্য জেদ নিয়ে সে নিজের লক্ষ্যে পৌঁছাতে চায়।
মা আর চিকিৎসকের সাহায্যে সে যেতে চায় মেসির দেশ আর্জেন্টিনায়। প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে হার না মানা এক খুদে ভক্তের গল্পই দেখা যাবে সুমন পরিচালিত 'তে আমো মেসি'তে। নেভার গিভ আপ' ট্যাগলাইনেই ছবির বার্তা রয়েছে- কখনও হাল ছেড়ো না।
খুদে ভক্ত মানিকের ভূমিকায় অভিনয় করা মেসি-ফ্যান হিসেবে 'তে আমো মেসি' সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বাসিত। ইমতিয়াজের বলেন,"মেসির অনেক খেলা দেখেছি। ওয়ার্ল্ডকাপ চ্যাম্পিয়ন। গোল্ডেন বুট জিতেছেন। মেসির কোনও খেলা আমি মিস করি না। ”
তিনি আরো বলেন, কাজটা খানিক কঠিন ছিল বটে, তবে এই ছবিতে অভিনয় করতে পেরে ভালোই লেগেছে। আমি ফুটবল দেখি, রোজ খেলি। মোহনবাগান ভক্তও।"
সিনেমার প্রযোজক এবং মুখ্য চরিত্রে অভিনয় করা জয়দীপ চক্রবর্তী বলেন, " ছবিটা মেসির খুদে ভক্তদের উৎসর্গ করে বানানো হয়েছে যারা মেসির মতো হওয়ার স্বপ্ন দেখে।
মেসিকে তো সবাই ভালোবাসতে চান। বলতে চান মেসিকে ভালোবাসি। ছুঁয়ে দেখার ইচ্ছা প্রতিটি মেসি ভক্তের। পরিচালক সুমন মৈত্রও সেই মন্ত্রেই আনছেন 'তে আমা মেসি'।
পৃথিবীর কোটি কোটি মানুষের আইডল তিনি। জীবনে প্রতিটা মানুষই স্বপ্ন দেখে কিছু অসাধ্য সাধনের। হাজার প্রতিকূলতার সামনে পড়েও রোজ স্বপ্ন দেখে যায় কত শত মানুষ। মাণিক সেসব ভক্তদেরই একজন প্রতিনিধি।
