কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম
কোহলি ও আনুশকা। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিরাট কোহলি ও আনুশকা শর্মার লন্ডনে বসবাস নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। কেন এই তারকা দম্পতি ভারতের বাইরে গিয়ে জীবনযাপন বেছে নিয়েছেন? এবার সেই আলোচনাই নতুন করে সামনে এসেছে মাধুরী দীক্ষিতের স্বামী ও চিকিৎসক ড. শ্রীরাম নেনের একটি পুরোনো সাক্ষাৎকারের বক্তব্য ঘিরে।
এক পডকাস্টে বিরাট-আনুশকার লন্ডনে
চলে যাওয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে ড. নেনে দাবি করেছিলেন, এ বিষয়ে একসময় আনুশকা শর্মার সঙ্গেও তার কথা হয়েছিল।
ড. নেনের বক্তব্য অনুযায়ী, বিরাট ও
আনুশকা এমন একটি পরিবেশ চেয়েছিলেন, যেখানে তারকাখ্যাতির বাইরে গিয়ে কিছুটা
স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। বিশেষ করে সন্তানদের এমন একটি পরিবেশে বড় করতে
চেয়েছেন তারা, যেখানে অতিরিক্ত প্রচার ও মানুষের নজরদারির চাপ তুলনামূলকভাবে কম।
নেনে মনে করেন, ভারতে বিরাট-আনুশকার
মতো জনপ্রিয় তারকা দম্পতির পক্ষে ব্যক্তিগত জীবন উপভোগ করা বেশ কঠিন। তারা কোথাও
খেতে গেলে কিংবা পরিবারের সঙ্গে বাইরে বের হলে ভক্তদের ভিড়, ক্যামেরা এবং ছবি
তোলার আবদার প্রায় অনিবার্য হয়ে ওঠে। জনপ্রিয়তার কারণে পাওয়া এই অতিরিক্ত মনোযোগ অনেক
সময় তাদের ব্যক্তিগত জীবনে অস্বস্তি তৈরি করতে পারে।
বিশেষ করে, বিরাট ও আনুশকা দুজনেই
নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত পরিচিত হওয়ায় তাদের ক্ষেত্রে বিষয়টি আরও বেশি প্রকট বলে
মন্তব্য করেছিলেন ড. নেনে।
তিনি আরও বলেন, আনুশকা তাকে
জানিয়েছিলেন, অতিরিক্ত ভিড় এবং সবসময় মানুষের নজরের মধ্যে থাকার বিষয়টি লন্ডনে
যাওয়ার অন্যতম কারণ। ভারতে থাকলে তারা চাইলেও অনেক সময় নিজেদের সাফল্য কিংবা
পারিবারিক সময়কে একেবারে স্বাভাবিকভাবে উপভোগ করতে পারছিলেন না।
নেনের বক্তব্য থেকে আরও জানা যায়, বিরাট-আনুশকা ব্যক্তিগত সময় কাটানো এবং সন্তানদের সঙ্গে কিছুটা নিরিবিলি জীবনযাপনের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। সেই দিক থেকে তুলনামূলকভাবে ব্যক্তিগত পরিসর ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ থাকায় লন্ডন তাদের কাছে উপযুক্ত জায়গা বলে মনে হয়েছে।
