Logo
Logo
×
   

খেলা

জাতীয় দলেও ট্রিপল সেঞ্চুরি করতে চান হৃদয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ এএম

জাতীয় দলেও ট্রিপল সেঞ্চুরি করতে চান হৃদয়

তাওহীদ হৃদয়।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে শুরুতে কঠিন অবস্থায় পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। প্রোটিয়াদের প্রথম ইনিংসের ৫১২ রানের বিশাল সংগ্রহের জবাব দিতে নেমে বড় ব্যবধানে পিছিয়ে পড়ার শঙ্কায় ছিল সফরকারীরা। তবে শেষ দিনে সেই চিত্র পুরোপুরি বদলে দেন তাওহীদ হৃদয়। দুর্দান্ত এক ইনিংস খেলে তিনি শুধু দলকে ম্যাচে ফেরাননি, বদলে দিয়েছেন ম্যাচের গতিপথও।

তৃতীয় দিনেই প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ক্যারিয়ারের প্রথম দ্বিশতক পূর্ণ করেছিলেন হৃদয়। আর চতুর্থ ও শেষ দিনে সেই ইনিংসকে আরও বড় করে বাংলাদেশকে লিড এনে দেন তিনি। একই সঙ্গে গড়েন দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস। এক ইনিংসে সর্বোচ্চ রান করার কীর্তি এখন তাওহীদ হৃদয়ের দখলে।   

তামিম ইকবালের ৩৩৪ রান টপকে হৃদয় করলেন ৩৫০ রান। পরে নিজের ফেসবুকে লিখেছেন এমন ইনিংস খেলতে চান জাতীয় দলের হয়েও, ‘সত‍্যি বলতে এই ইনিংস আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে। অসংখ্য শুভকামনা পেয়েছি, এখনও পাচ্ছি। সবাইকে ধন‍্যবাদ।’

‘ম‍্যান অব দ‍্যা ম‍্যাচের ট্রফি নিয়ে বারবার মনে হচ্ছিল কোনো একদিন এমন একটি ইনিংস জাতীয় দলের হয়ে খেলব ইনশাআল্লাহ। আল্লাহ এবং আমার মায়ের দোয়া থাকলে সব সম্ভব’, আরও যোগ করেন জাতীয় দলের এই ব্যাটার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম