Logo
Logo
×

Advertisement

খেলা

‘বিতর্কিত সিদ্ধান্তে’ হালান্ডকে গোল দিয়ে দায়িত্ব হারালেন ২ কর্মকর্তা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ এএম

‘বিতর্কিত সিদ্ধান্তে’ হালান্ডকে গোল দিয়ে দায়িত্ব হারালেন ২ কর্মকর্তা

সংগৃহীত

Advertisement

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ১-০ গোলের জয়ে আর্লিং হালান্ডের জয়সূচক গোলটি বৈধ ঘোষণা করেছিলেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ম্যাট ডোনাহিউ। আগামী সপ্তাহের কোনো প্রিমিয়ার লিগ ম্যাচে তাকে দায়িত্ব দেওয়া হয়নি।

সহকারী ভিএআর ব্লেক অ্যানট্রোবাসও কোনো দায়িত্ব পাননি। রেফারিং সংস্থা প্রো রেফ এক বিবৃতিতে স্বীকার করেছে, হালান্ডের একমাত্র সেই গোল বৈধ ঘোষণা করে ভিএআর ভুল করেছিল।

প্রধান রেফারিং কর্মকর্তা হাওয়ার্ড ওয়েব ও ব্যবস্থাপনা দল এ সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক বিরতির আগে এ দুই কর্মকর্তার কেউ-ই দায়িত্বে ফিরবেন না বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয়ার্ধে করা হালান্ডের এ গোলটি শুরুতে অফসাইডের কারণে বাতিল করা হয়েছিল। পরে ভিএআর পর্যালোচনায় নরওয়েজিয়ান স্ট্রাইকারকে অনসাইড ধরা হয় এবং গোলটি দেওয়া হয়।

তবে রেফারিং সংস্থা পরে জানায়, ভিএআর সতীর্থ এনজো ফার্নান্দেজের প্রভাবের বিষয়টি বিবেচনায় নিতে ব্যর্থ হয়েছিল। ফার্নান্দেজ অফসাইড অবস্থান থেকে বলে খেলার চেষ্টা করেছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

ম্যানসিটির দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে মুখ খুললেন ক্লাব চেয়ারম্যান

ম্যানসিটির দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে মুখ খুললেন ক্লাব চেয়ারম্যান

সিটির বিরুদ্ধে প্রমাণিত ১১৪টি অভিযোগে কী ছিল?

সিটির বিরুদ্ধে প্রমাণিত ১১৪টি অভিযোগে কী ছিল?

১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী, বড় শাস্তির শঙ্কায় ম্যান সিটি

১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী, বড় শাস্তির শঙ্কায় ম্যান সিটি

৫৬ ম্যাচে ৬৪ গোল, হালান্ডকে থামাবে কে?

৫৬ ম্যাচে ৬৪ গোল, হালান্ডকে থামাবে কে?

আর্জেন্টাইনের ভুলে হারতে বসেছিল ম্যানইউ, ব্রাজিলিয়ানের গোলে রক্ষা

আর্জেন্টাইনের ভুলে হারতে বসেছিল ম্যানইউ, ব্রাজিলিয়ানের গোলে রক্ষা

আরও পড়ুন

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম