Logo
Logo
×

Advertisement

খেলা

রেকর্ড বেতনে ২০৩২ পর্যন্ত স্পেনের কোচ দে লা ফুয়েন্তে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পিএম

রেকর্ড বেতনে ২০৩২ পর্যন্ত স্পেনের কোচ দে লা ফুয়েন্তে

বিশ্বকাপের ট্রফি হাতে স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তে।

Advertisement

স্পেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সাল পর্যন্ত স্পেনের ডাগআউট সামলাবেন ইউরো ও বিশ্বকাপজয়ী এই কোচ।

ওয়ার্ল্ড ফুটবল সামিটে আরএফইএফ সভাপতি রাফায়েল লুজান আনুষ্ঠানিকভাবে দে লা ফুয়েন্তের চুক্তির মেয়াদ আরও চার বছর বাড়ানোর ঘোষণা দেন। এর আগে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৮ ইউরো পর্যন্ত।

মাঠের সাফল্যের স্বীকৃতি হিসেবে নতুন চুক্তিতে দে লা ফুয়েন্তের বেতনেও উল্লেখযোগ্য বৃদ্ধি আনা হয়েছে। এর ফলে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবল কোচদের তালিকায় জায়গা করে নিতে যাচ্ছেন তিনি।

আগের চুক্তি অনুযায়ী ২০২৯ সালের জানুয়ারিতে তার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, উভয় পক্ষই দীর্ঘমেয়াদে একসঙ্গে কাজ চালিয়ে যেতে আগ্রহী ছিল। স্প্যানিশ ফুটবল ফেডারেশন মনে করে, যে নেতৃত্ব দলকে ধারাবাহিক সাফল্য এনে দিচ্ছে, তা পরিবর্তনের কোনো প্রয়োজন নেই।

চুক্তি নবায়ন প্রসঙ্গে রাফায়েল লুজান বলেন, ‘তার অর্জন এবং কাজের নিষ্ঠাই সব কথা বলে দেয়... ভক্তরা তাকে ভালোবাসে ও শ্রদ্ধা করে। আর্থিক দিক থেকে তিনি এতদিন সেরা ১০ আয়কারী কোচের তালিকায় ছিলেন না বলেই আমি তাকে এই নতুন চুক্তির প্রস্তাব দিয়েছি। নতুন চুক্তিতে তিনি ঠিকই সেরা ১০-এ ঢুকবেন। চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে যাতে তিনি আরও কয়েক বছর আমাদের সঙ্গে থাকতে পারেন। তিনি গত ১৪ বছর ধরে স্প্যানিশ ফুটবলের সঙ্গেই আছেন, আর আমি চাই তিনি এখান থেকেই নিজের কোচিং ক্যারিয়ার শেষ করুন।’

বিশ্বকাপ জয়ের পর দুই পক্ষ গ্রীষ্মকালীন বিরতির পর বাকি বিষয়গুলো চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। শেষ পর্যন্ত কোনো জটিলতা ছাড়াই চুক্তি সম্পন্ন হয়েছে।   

মাত্র চার বছরেরও কম সময়ে স্পেনের ইতিহাসের অন্যতম সফল জাতীয় দল কোচে পরিণত হয়েছেন দে লা ফুয়েন্তে। তার সাফল্যের তালিকায় রয়েছে একটি বিশ্বকাপ, একটি ইউরো এবং একটি নেশনস লিগ শিরোপা। এভাবে তিনি স্পেনের কিংবদন্তি কোচ ভিসেন্তে দেল বোস্কের কাতারে নিজের নাম লিখিয়েছেন।

বিশ্বকাপ জয়ের পর স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেছিলেন, ‘আশা করি চার বছর পর আবার এই অসাধারণ অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে পারব। কারণ এই আসরটি ছিল সত্যিই অনন্য—আনন্দের দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে এবং পুরো দেশ যেভাবে এক হয়ে এই সাফল্য উদ্‌যাপন করেছে, সেদিক থেকে।’

চুক্তি নবায়নের ঘোষণাটি এসেছে নেশনস লিগের জন্য স্পেনের প্রথম দল ঘোষণার ঠিক দুই দিন আগে। আগামী ২২ সেপ্টেম্বর অনুশীলনে নামবে স্পেন। এরপর নেশনস লিগে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ খেলবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন

কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন

রদ্রিকে ‘স্প্যানিশ ফুটবলের মেসি’ বললেন স্পেনের কোচ

রদ্রিকে ‘স্প্যানিশ ফুটবলের মেসি’ বললেন স্পেনের কোচ

বিশ্বকাপ জয়ের দুই মাস পর মাঠে ফিরছে স্পেন

বিশ্বকাপ জয়ের দুই মাস পর মাঠে ফিরছে স্পেন

ফুটবলকে বিদায় বললেন মেসিকে কাঁদানো স্পেনের বিশ্বজয়ী ফুটবলার

ফুটবলকে বিদায় বললেন মেসিকে কাঁদানো স্পেনের বিশ্বজয়ী ফুটবলার

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

আরও পড়ুন

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম